আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

সিলেটে ‘চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:৩৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:৩৯:০৪ অপরাহ্ন
সিলেটে ‘চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
সিলেট, ২১ এপ্রিল : সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘চীনা ভাষায় বাংলা সাহিত্য চর্চা’ শীর্ষক এক আলোচনা সভা। সোমবার (২০ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ প্রফেসর দং ইউ ছেন। 
বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগের কথা জানিয়ে প্রফেসর দং ইউ ছেন বলেন, “আমি বাংলা ভাষাকে ভালোবাসি। বাংলা সাহিত্যে বহু জ্ঞানী-গুণী লেখক আছেন, যাদের আমি হৃদয় থেকে শ্রদ্ধা করি।” তিনি আরও বলেন, বাংলা ও চীনা ভাষার পারস্পরিক চর্চা বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করছে।
অনুষ্ঠানে তাঁর মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিউ জিয়ানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমিও বাংলা ভাষা ভালোবাসি এবং বাংলাদেশকে আন্তরিকভাবে ভালোবাসি।”
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীম ইসলাম ও ইমন আহমেদ, কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, বিশিষ্ট লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী, কবি ইশরাখ জাহান জেলি, লেখক ড. এম. এ. মোস্তাক, আলহাজ্ব কাপ্তান হোসেন, লেখক ও সাংবাদিক মো. আমীর হোসেন সোহাগ, রুবেল হোসেন, কামাল আহমেদ, শামছির হারুন রশীদ, নাজমুল আনসারীসহ অসংখ্য লেখক, কবি, সংগঠক ও সংস্কৃতিকর্মী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক কামরুল আলম এবং সভাপতিত্ব করেন মাসউদ খান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার