আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

ফ্লোরিডায় এসএসসি ব্যাচ ’৯১-এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১২:৪০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১২:৪০:১৪ অপরাহ্ন
ফ্লোরিডায় এসএসসি ব্যাচ ’৯১-এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
ফ্লোরিডা, ২১ এপ্রিল : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এসএসসি ব্যাচ ’৯১-এর উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। ১৯ এপ্রিল (রবিবার) ওয়েস্ট পাম বিচ-এর ডায়ার পার্কে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বর্ষবরণ অনুষ্ঠানের নানা আয়োজনে ছিল সুহৃদ সমাবেশ, কথামালা, সংগীত, আবৃত্তি ও বৈশাখী আড্ডা। এসএসসি ব্যাচ ’৯১-এর সদস্য-সদস্যাদের সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ, এসো এসো” সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

পরবর্তীতে সোহাগের নান্দনিক সঞ্চালনায় একক ও সমবেত সংগীতে অংশ নেন রোজিনা, শফিক, মির্জা, অজেয়, অনন্ত, সানি, সোহাগ ও রুমি। শিশু শিল্পী রনিতের কবিতা আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে পরিবেশিত হয় পান্তা-ইলিশসহ বিভিন্ন ধরনের ভর্তা এবং আবহমান বাংলার ঐতিহ্যবাহী খাবার। রঙবেরঙের বাহারি পোশাকে সাজে অনুষ্ঠানস্থল বৈশাখের রঙে রঙিন হয়ে ওঠে।
এসএসসি ব্যাচ ’৯১-এর সদস্য-সদস্যা সোহাগ, রাসেল, আসাদ, লিটন, সোহেল, রাকিব, জাকির, অসীম, দিল, লীনা, ফাহিমা, শিউলি, সানি, রোজিনাসহ সবার সার্বিক সহযোগিতায় বর্ষবরণ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স