আমেরিকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প

লন্ডনে দুই গুণী ব্যক্তিত্বকে স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১২:৫৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১২:৫৮:৫৭ পূর্বাহ্ন
লন্ডনে দুই গুণী ব্যক্তিত্বকে স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লন্ডন, ২২ এপ্রিল : গ্রেটার বালুচরের প্রবীণ মুরব্বি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক আব্দুল বাকী চৌধুরী এবং সিলেট জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মরহুম অ্যাডভোকেট সাজ্জাদুর রহমানের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২০ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় ব্রিকলেনের স্থানীয় একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক হারুন রশিদ।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির।
বক্তব্য রাখেন কমিউনিটি ব‍্যক্তি আব্দুস সাত্তার, সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ মকসুদ, উপদেষ্টা সারব আলী, উপদেষ্টা ফজলুর রহমান ছুনু , বিশিষ্ট সংগঠক সৈয়দ সাদেক, কমিউনিটি ব‍্যক্তিত্ব শহীদুল ইসলাম মামুন, সমাজকর্মী তপু শেখ, সংগঠনের সহ সভাপতি সৈয়দ সুহেল আহমেদ, সিনিয়র সদস্য মহানুজ্জামান চৌধুরী, সদস্য ওয়াহিদুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যাপক সাজিদুর
রহমান, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সিলেট ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু, মিডিয়া ব‍্যক্তিত্ব এ রহমান ওলি, সমাজ সেবক দেবাংশু দাশ মিঠু।
আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি জালাল উদ্দিন মিন্টু, সহ সভাপতি ছালেহ আহমেদ, অর্থ সম্পাদক ফয়েজুর রহমান, প্রচার সম্পাদক ওবায়দুল হক মিন্টু, সহ প্রচার সম্পাদক রিয়াদ আহমেদ, সৈয়দ নাঈম,শরীফ প্রমুখ।
সভার শুরুতে অধ্যাপক আব্দুল বাকী চৌধুরীর ব্যক্তিত্ব ও কর্মময় জীবনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন তাঁর একমাত্র ছেলে চৌধুরী ইশতিয়াক আহমেদ রাজিব।
উপস্থিত বক্তারা মরহুমদ্বয়ের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভায় বৃহত্তর বালুচরের সকল মৃত নর-নারীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন উপদেষ্টা আব্দুল আহাদ মকসুদ। সবশেষে সভাপতি মিনহাজুর রহমান উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত