আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

টাওয়ার হ্যামলেটস নির্বাচনে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে জামি আলী

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:০৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:০৭:৫৮ পূর্বাহ্ন
টাওয়ার হ্যামলেটস নির্বাচনে পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে জামি আলী
লন্ডন, ২২ এপ্রিল : আসন্ন ৭ মে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রেস কনফারেন্সে কথা বলেছেন মেয়র প্রার্থী জামি আলী। তিনি তাঁর বিস্তৃত কর্মপরিকল্পনা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।
গত শনিবার (১৮ এপ্রিল ) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির তত্ত্বাবধানে মেয়র পদপ্রার্থী জামি আলী ও ইনডিপেনডেন্ট কাউন্সিলর প্রার্থীরা এ গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে অংশ নেন।
প্রেস কনফারেন্সের শুরুতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদপ্রার্থী জামি আলীসহ ইন্ডিপেনডেন্ট পার্টির অন্যান্য কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—নুরুল মালেক, কবির হোসেন, ইউয়ান হরটন, কিটোন আহমেদ, লিটন আহমদ, মিজানুর রহমান, জাহিদ আবু হায়াত এবং সৈয়দা ফাতেমাতুজ জহুরা প্রমুখ।
এছাড়া ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং প্রার্থীদের উদ্দেশে নানা প্রশ্ন উত্থাপন করেন। উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী ইশতেহার, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত জানতে চান।
বিশেষ করে মেয়র প্রার্থী জামি আলীকে ঘিরে প্রশ্নের তীব্রতা ছিল লক্ষণীয়। তবে তিনি অত্যন্ত আত্মবিশ্বাস ও সাবলীলতার সঙ্গে প্রতিটি প্রশ্নের জবাব দেন এবং তাঁর পরিকল্পনাগুলো সুস্পষ্টভাবে তুলে ধরেন।
উল্লেখ্য, জামি আলী একজন ব্যারিস্টার হিসেবে দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত রয়েছেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
মেয়র প্রার্থী জামি আলী তাঁর নির্বাচনী পরিকল্পনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হলো সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
তিনি শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর জোর দেন। পাশাপাশি লন্ডনের খালগুলোকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদি পর্যটন উন্নয়ন প্রকল্প গ্রহণের কথা জানান, যার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি ও মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
যুবসমাজের অবক্ষয় রোধে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি ভ্যাপিং ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নীতিমালা প্রণয়নের কথা বলেন। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গাইডেন্স প্রদানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, অনেক তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করার পরও সঠিক দিকনির্দেশনার অভাবে কাঙ্ক্ষিত কর্মসংস্থান পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে একটি সুসংগঠিত সহায়তা কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
প্রেস কনফারেন্সে অংশ নেওয়া অনেক প্রার্থী পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। কেন তারা নতুন একটি দলে যোগ দিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তারা জানান, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা এবং জবাবদিহিতার অভাবই তাদের এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
তারা দৃঢ়ভাবে বলেন, নতুন এই প্ল্যাটফর্মে থেকে তারা জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং লন্ডনের সার্বিক উন্নয়নে বাস্তবধর্মী অবদান রাখতে চান।
সার্বিকভাবে, প্রেস কনফারেন্সে ইন্ডিপেনডেন্ট পার্টির প্রার্থীরা তাদের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা দেন। উপস্থিত সাংবাদিকরা বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের মতে, এতে জনমনে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।
প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত মিশিগান প্রতিনিধি ও চ‍্যানেল এনআরবি ইউকে এর সম্পাদক এ রহমান অলি, আইঅন টিভি, যমুনা টিভি ও ইউকে বিডি টিভির এম এ মোমিন, বাংলা টিভির লন্ডন ব্যুরো চিফ আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ব্রিজবাংলা ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, এটিএন বাংলা ও ভয়েস অব টাওয়ার হ‍্যামলেটসের মোঃ সুয়েজ মিয়া, এলবি নিউজ ও সিলেট মিরর এর মির্জা আবুল কাশেম, জে টাইমস্ টিভি ও ইউকে বাংলা গার্ডিয়ানের এস কে এম আশরাফুল হুদা, ২৬শে টিভির চেয়ারম্যান আব্দুল আহাদ চৌধুরী, বাংলা সংলাপের সাজ্জাদ হোসাইন, রেড টাইমস্ এর ইমদাদুন খানম, বাংলা পেইজ ২৪.কম, ইক্করা বাংলা ও নিউজ২৪টিভির খালেদ মাসুদ রনি, গ্রীন অনলাইন টিভির আব্দুল কাদির জিলানী, ডায়াল সিলেট টিভির সোহেল আহমেদ, সিলেটভিউ ২৪ এর ইউকে প্রতিনিধি মুন্না মিয়া, জগন্নাথপুর টাইমসের আব্দুর রহিম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান