আমেরিকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে

আ‍টলান্টিক সিটিতে বিএএসজের জমজমাট বর্ষবরণ অনুষ্ঠান 

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:১৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:১৪:৩৯ পূর্বাহ্ন
আ‍টলান্টিক সিটিতে বিএএসজের জমজমাট বর্ষবরণ অনুষ্ঠান 
আ‍টলান্টিক সিটি, ২২ এপ্রিল : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আ‍টলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  উদ্যোগে গতকাল মঙ্গলবার ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হয়েছে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রবাসী বাঙালিরা উদযাপন করেছেন নববর্ষ।
ওইদিন সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’র বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, সংগীত, আবৃত্তি, বৈশাখী আড্ডা, র‍্যাফেল ড্র ও মেলা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর মোবারকের ঢোল বাদনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসেম্বলিওম‍্যান মওরিন রোয়ান, বিশেষ অতিথি ছিলেন সিটি কাউন্সিলের সহ সভাপতি কলিম শাহবাজ। নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন কাউন্সিলম‍্যান জেসি কার্টজ, ষ্টিফেনি মার্শাল, এনিমেল ক্রাউচ, কাউন্সিলর এট লারজ ষ্টিফেনি মার্শাল, সোহেল আহমেদ, সাবেক কাউন্সিলম‍্যান আনজুম জিয়া, মামুনুল হক মামুন, আটলান্টিক সিটির সকুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ফরহাদ সিদ্দিকী সহ মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ।
এছাড়া বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, পিন্টু রয়, মোঃ আইউব,গিয়াস উদ্দীন, রফিকুল ইসলাম,সৈয়দ শহীদ, আবদুর রহিম, মোহাম্মদ বেলাল, রওশন উদ্দিন, সাখাওয়াৎ হোসেন, আব্দুল কুদ্দুস মোঃ জাহিদ প্রমুখ নববর্ষের শুভেচ্ছা জানান।
দেশে-বিদেশে বাঙালি জীবনের অসাম্প্রদায়িক, সর্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ। বছরের প্রথম দিনটি বাঙালিরই শুধু নয়, বাংলা ভাষী আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবন-জগতে স্বপ্নময় নতুন বছরের শুভ সূচনা ঘটায়। জীর্ণ-পুরনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি। দেশের মতো প্রবাসেও জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় পহেলা বৈশাখ প্রবাসীদের উদ্বুদ্ধ করে আসছে। 
আজকের বৈশাখী অনুষ্ঠান পরিণত হয় প্রতিটি প্রবাসী বাঙালির  শিকড়ের মিলনমেলায়। ধর্ম, বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রবাসী বাঙালিরা নববর্ষকে সাদরে বরণ করে। বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালির অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব, ইন্দিরা চৌধুরী, আবু নসর, জামান রুকু, জয়ন্ত সিনহা । কবিতা আবৃত্তি করেন সুব্রত চৌধুরী ও মনিরুজ্জামান ।
আয়োজকরা জানান বাংগালির সাংস্কৃতিক বৈচিত্র্য আরও গৌরব আর অহংকারের সঙ্গে উদ্ভাসিত করতে তাদের এই আয়োজন বিএএসজে  সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, বৈশাখী মেলার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান, সদস্য সচিব বেলাল হোসেন ভূঁইয়া, সমন্বয়কারী আবু নসর ও তত্ত্বাবধায়ক আবদুর রহিম ‘বৈশাখী মেলা’র অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রবাসী বাংলাদেশিদের বাহারি সাজ ও উচ্ছ্বাস আনন্দে অনুষ্ঠানস্থল একখন্ড মিনি বাংলাদেশে পরিণত হয়। বৈশাখী মেলায় বাহারি পণ্যের প্রচুর বিকিকিনি হয়। র‍্যাফেল ড্রর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা ৩০ মে

আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা ৩০ মে