আমেরিকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

ফ্লোরিডায় ৩০তম এশিয়ান এক্সপো ঘিরে জোর প্রস্তুতি

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:২৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:২৪:৪৩ পূর্বাহ্ন
ফ্লোরিডায় ৩০তম এশিয়ান এক্সপো ঘিরে জোর প্রস্তুতি
ফ্লোরিডায় ৩০তম এশিয়ান এক্সপো ঘিরে জোর প্রস্তুতিফ্লোরিডা, ২২ এপ্রিল : আসন্ন ৩০তম এশিয়ান এক্সপোকে সফল করতে দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার হোস্ট কমিটি। সংগঠনের সভাপতি এম রহমান জহিরের নেতৃত্বে এক্সপোর চেয়ারম্যান এস. আই. জুয়েল, কনভেনর তামান্না আহমেদসহ একটি চৌকস টিম এ আয়োজন সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এবারের এক্সপো কমিটিতে কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না আহমেদ, চেয়ারম্যান হিসেবে এস. আই. জুয়েল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলমগীর।
নাপা হোলসেল এবারও এক্সপোর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত থাকছে। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন ভারতীয় শিল্পী বিশ্বজিৎ ও শ্রুতি। এছাড়া বাংলাদেশ থেকে রোমেল খান, আরজিন কামাল, পাপি মনা ও অপশরাসহ শতাধিক শিল্পী অংশগ্রহণ করবেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বিশিষ্ট শিল্পী ও কৌতুক অভিনেতা নকুল কুমার বিশ্বাস।
চেয়ারম্যান এস. আই. জুয়েল জানান, “আমাদের প্রস্তুতির শেষ ধাপের কাজ চলছে। একটি দক্ষ টিম কাজ করছে এবং শিল্পীরা সময়মতো উপস্থিত হবেন বলে আশা করছি। গতবারের তুলনায় এবার ভেন্ডরের সংখ্যা বেশি এবং স্পন্সররাও ব্যাপক সহযোগিতা করছেন। স্থানীয় শিল্পীদের জন্যও এবার বেশি সময় রাখা হয়েছে।”
তিনি আরও জানান, এক্সপোর সুভেনিরের কাজ চলমান রয়েছে এবং আগ্রহীদের জন্য এখনও বিজনেস ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। যারা প্যাভিলিয়ন নিতে চান, তারা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বৈশাখের আবহকে সামনে রেখে এবারের এক্সপোতে দেশীয় গ্রামীণ সংস্কৃতির ছাপ ফুটে উঠবে বলে জানান আয়োজকরা। বাংলা গান, নৃত্য, খাবার, লোকজ সংস্কৃতি এবং পারিবারিক আনন্দে ভরপুর এ আয়োজন প্রবাসে বাঙালির এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো, সময় টিভি ও বাংলাভিশন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়