আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা ৩০ মে

  • আপলোড সময় : ২২-০৪-২০২৬ ০১:৩০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৬ ০১:৩০:১৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা ৩০ মে
আটলান্টিক সিটি, ২২ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা অনুষ্ঠান আগামী ৩০ মে, শনিবার হার্ড রক ক্যাসিনোতে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গত ২০ এপ্রিল, সোমবার দুপুরে হার্ড রক ক্যাসিনোর ক্যাফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র মার্টি স্মল সিনিয়র জানান, এই আয়োজন শুধু একটি জাঁকজমকপূর্ণ উদযাপন নয়, বরং কমিউনিটির কল্যাণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেও বিবেচিত হবে। তিনি অন্তত ৭৫০,০০০ ডলার তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছেন, যা স্থানীয় বিভিন্ন দাতব্য সংস্থা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে।
তিনি আরও জানান, অভিষেক গালার প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অর্থ সরাসরি স্থানীয় অলাভজনক সংস্থা ও কমিউনিটি সংগঠনগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। এসব সংস্থা মূলত যুবসমাজ, প্রবীণ নাগরিক, বহুসাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পকলার উন্নয়নে কাজ করে থাকে।
সংবাদ সম্মেলনে মেয়র মার্টি স্মল সিনিয়র সংশ্লিষ্ট বিভিন্ন স্থানীয় অলাভজনক সংস্থার নাম ঘোষণা করেন, যার মধ্যে বাংলাদেশ কমিউনিটিও অন্তর্ভুক্ত রয়েছে।
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল এবং কাউন্সিলর এট লার্জ সোহেল আহমেদ বক্তব্য রাখেন। তাঁরা মেয়রের অভিষেক গালা থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ বাংলাদেশ কমিউনিটির জন্য বরাদ্দ রাখায় মেয়র মার্টি স্মল সিনিয়রকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, স্থানীয় অলাভজনক সংস্থার প্রতিনিধিসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র