আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ভার্জিনিয়ায় বাংলাদেশের উন্নয়ন নিয়ে ইউবিএসি’র সেমিনার

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০২:০৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০২:০৫:১১ পূর্বাহ্ন
ভার্জিনিয়ায় বাংলাদেশের উন্নয়ন নিয়ে ইউবিএসি’র সেমিনার
উপরে বাম দিক থেকে- সামছুদ্দীন মাহমুদ, প্রফেসর ডঃ আমীর মোহাম্মদ নসরুল্লাহ,  সিনেটর সাদ্দাম আজলান সেলিম, রায়হানুল ইসলাম চৌধুরী, প্রফেসর ডঃ জামাল উদ্দীন, ডঃ আহমাদ নেওয়াজ খান সেলাল 
নীচে বাম দিক থেকে-  হাসান চৌধুরী, ডঃ নজরুল ইসলাম, মেজর (অবঃ) মনজুরুল হক, ডঃ আনোয়ার করিম, রফিকুল হক, শামীম সেলিমুদ্দীন, স্যাম রিয়া, 
 
ভার্জিনিয়া, ২৩ এপ্রিল : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশের উন্নয়ন, অগ্রাধিকার, সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। গত রোববার, ১৯ এপ্রিল আলেকজান্দ্রিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে এই আয়োজন করে ইউএস-বাংলাদেশ অ্যাডভোকেসি কাউন্সিল (ইউবিএসি)।
সংগঠনের চেয়ারম্যান, কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদের সভাপতিত্বে এবং হাসান চৌধুরীর সঞ্চালনায় জাতীয় সংগীতের পরিবেশনের মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক নীতি বিশ্লেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডঃ আমীর মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে দক্ষ জনশক্তি ও একটি নির্বাচিত স্থিতিশীল সরকার রয়েছে। কিছু অবকাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জ থাকলেও দেশটি বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য।
তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বিভিন্ন সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছিল, প্রকৃত উন্নয়ন বলতে কিছু অবকাঠামোগত উন্নয়ন ছাড়া খুব কমই উন্নয়নই হয়েছে। এ অবস্থায় কেবল সরকার নয়, সুশীল সমাজ, দক্ষ জনগোষ্ঠী সহ সমাজের সর্বস্তরের মানুষ একযোগে কাজ করতে হবে।
ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম আজলান সেলিম তাঁর জন্মভূমি বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি আগামী আগস্ট প্রাইমারী নির্বাচনে প্রথম বাংলাদেশী প্রার্থী হিসাবে  ইউএস কংগ্রেসে প্রতিদ্বন্ধিতা করার ঘোষনা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেক্সাস থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফেডারেশন অব ইউএসএ-র সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা বিনিয়োগে আগ্রহী। কিন্তু তাদের জন্য স্পেস তৈরী করে দিতে হবে। লাল ফিতার দৌরাত্ম্য সহ বিভিন্ন সমস্যা গুলি সমাধান করতে হবে।
কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানোটেকনোলজি সেন্টারের পরিচালক প্রফেসর ডঃ জামাল উদ্দীন বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। তিনি ন্যানোটেকনোলজিতে বাংলাদেশের অপার সম্ভাবনা দেখতে পান বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, এই খাতে গবেষণা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছেন।
জন্স হপকিন্স বিশ্বদ্যিালয়ের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ আহমাদ নেওয়াজ খান সেলাল বলেন, চিকিৎসা খাতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। মেধার প্রাচার হচ্ছে। মেধাবীদের বাংলাদেশে ধরে রাখার জন্য বিভিন্ন প্রণোদনা দিতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিবহন বিশেষজ্ঞ ডঃ নজরুল ইসলাম, মেজর (অবঃ) মনজুরুল হক, ডঃ আনোয়ার করিম, রফিকুল হক, শামীম সেলিমুদ্দীন, স্যাম রিয়া, মিস্টি সরকার, খালেদ সাইফুল্লাহ সহ  আরো অনেকে।
অনুষ্ঠানের শেষে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ দিয়ে বৈশাখী উদযাপন করা হয়, যা অনুষ্ঠানে এক বিশেষ আনন্দময় মাত্রা যোগ করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির

দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির