লন্ডন, ২৩ এপ্রিল : বার্মিংহাম তথা মিডল্যান্ডসে কর্মরত মূলধারার বাংলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর কার্যকরী পরিষদ (২০২৫-২০২৭) এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি হিসেবে জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ মোস্তফা লিমন নির্বাচিত হয়েছেন।
গত ১৯ এপ্রিল (রোববার) অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনে এ কার্যকরী পরিষদ গঠিত হয়। সভাপতি ও কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল কবীর খোকনকে বিপুল ভোটে পরাজিত করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আতিকুর রহমান।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা খুব শিগগিরই সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথভাবে প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।
এর আগে ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ওয়াহিদ দুলালের সঞ্চালনায় সভায় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কবীর উদ্দিন ও ছড়াকার সাংবাদিক শফিকুর রহমান শাহজাহান। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমদ চৌধুরী ও সৈয়দ নাদির আহমদ উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটি বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস (বিপিসি)-এর কার্যক্রমকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সংগঠনের ঐতিহ্য ধরে রেখে পেশাদার সংবাদকর্মীদের প্রতিনিধিত্ব, মানোন্নয়ন এবং মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

এ রহমান অলি :