আমেরিকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু

ওকল্যান্ডে নিখোঁজ কিশোরী, সহায়তা চায় পুলিশ

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০২:১০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০২:১০:৩৩ পূর্বাহ্ন
ওকল্যান্ডে নিখোঁজ কিশোরী, সহায়তা চায় পুলিশ
আদ্রিয়ানা স্মিথ/Michigan State Police.

হলি, ২৩ এপ্রিল : ওকল্যান্ড কাউন্টির এক নিখোঁজ কিশোরীকে খুঁজে পেতে কর্তৃপক্ষ জনসাধারণের সহায়তা কামনা করেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, কিশোরীটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সী আদ্রিয়ানা স্মিথকে সর্বশেষ ওকল্যান্ড কাউন্টির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত হলি শহরের দক্ষিণে সাউথ ফেন্টন রোডের ৩৫০০ ব্লক এলাকায় দেখা গিয়েছিল।
এমএসপি জানিয়েছে, ধারণা করা হচ্ছে যে, সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সম্ভবত ডেরেক গার্টম্যান এর সঙ্গে ২০০২ মডেলের জিপ লিবার্টি গাড়িতে করে বাড়ি ছেড়েছে।
স্মিথের শারীরিক বর্ণনায় বলা হয়েছে, তার চুলের রঙ সোনালী এবং চোখ সবুজ। উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি এবং ওজন আনুমানিক ১৬০ পাউন্ড। তার ডান হাঁটুর ঠিক উপরে একটি এবং বাম গোড়ালিতে আরেকটি ট্যাটু (উল্কি) রয়েছে।
আদ্রিয়ানার অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে, অনুগ্রহ করে ৯১১ নম্বরে অথবা এমএসপি মেট্রো নর্থ পোস্টে (800) 495-4677 কিংবা (989) 370-8926 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ষার তিনটি পঞ্চপদী  

বর্ষার তিনটি পঞ্চপদী