আমেরিকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০২:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০২:৪১:১১ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার
ঢাকা, ২৩ এপ্রিল : অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করেছে বর্তমান সরকার। তারা হলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হক। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে ২০২৫ সালের ১০ এপ্রিল মো. ময়নুল ইসলামকে চুক্তিভিত্তিক পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ড. এম মাহফুজুল হককে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনায় অন্তর্বর্তী সরকারের সময় চুক্তিতে নিয়োগ পাওয়া ময়নুল ও মাহফুজুলসহ মোট চার রাষ্ট্রদূতকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে নিয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার সরকার তাদের নিয়োগের বাকি মেয়াদ আনুষ্ঠানিকভাবে বাতিল করল। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা এই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সরকারি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার

অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার