আমেরিকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত
নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশের

সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৩:২৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৩:২৬:২৭ পূর্বাহ্ন
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা
ঢাকা, ২৫ এপ্রিল : জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা হামলার পরিকল্পনা করতে পারে এমন সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গত বৃহস্পতিবার পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক গোপন বার্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়।
বার্তায় বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ইশতিয়াক আহম্মেদ সামী (ওরফে আবু বক্কর/আবু মোহাম্মদ)-এর সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর জানায়, উক্ত নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা করতে পারে- এমন তথ্যের ভিত্তিতে তাদের ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বার্তায় সংশ্লিষ্ট সংগঠনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এ পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে  প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

সিলেটে পূজামণ্ডপে ঢুকে বটি দিয়ে  প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার