আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ

যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০৩:৪৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৩:৪৬:২৫ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ
ঢাকা, ২৫ এপ্রিল : বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাসের পোস্টে বলা হয়, ডিপার্টমেন্ট অব স্টেট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে, যার তালিকায় বাংলাদেশও রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের ব্যাখ্যায় উল্লেখ করা হয়, এসব দেশের কিছু অভিবাসীর মধ্যে সরকারি সহায়তা বা করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা গ্রহণের হার তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। তবে স্পষ্টভাবে জানানো হয়, এই সিদ্ধান্ত পর্যটক (ট্যুরিস্ট) ও শিক্ষার্থী ভিসাসহ অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
উল্লেখিত নির্দেশনা গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে—আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি।
এ ছাড়া গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, রিপাবলিক অব দ্য কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন তালিকায় রয়েছে।
মার্কিন ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে এবং তারা যেন মার্কিন করদাতাদের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়।
ওয়েবসাইটে আরও উল্লেখ করা হয়, “উচ্চ-ঝুঁকিপূর্ণ” দেশগুলো থেকে আসা অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ বা নির্ভরশীলতা তৈরি করতে না পারেন, সে জন্য ভিসা যাচাই-বাছাই ও নিরাপত্তা স্ক্রিনিং নীতিমালা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সেখানে আরও বলা হয়েছে, তালিকার বাইরে অন্য কোনো দেশের বৈধ পাসপোর্টধারী দ্বৈত নাগরিকরা এই স্থগিতাদেশের আওতামুক্ত থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন