আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০১:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০১:০৪:০৫ অপরাহ্ন
ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার
ঢাকা, ২৬ এপ্রিল : রাজধানীর উত্তর বাড্ডায় নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো (২৬)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ওই নোটে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী এবং উম্মে হানি নামে মিমোর এক ঘনিষ্ঠ সহপাঠীর নাম উল্লেখ রয়েছে। এ ঘটনায় উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মুচলেকা নিয়ে উম্মে হানিকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, ড. সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ঘটনার আগের রাতে মিমোর সঙ্গে তার ফোনে কথা হয়। কল হিস্ট্রি সংক্রান্ত কিছু তথ্য তদন্তের আওতায় রয়েছে বলে জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া শিক্ষক ড. সুদীপ চক্রবর্তী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।
নিহতের মা তাহামিনা আক্তার জানান, মেয়ের মরদেহের পাশ থেকে উদ্ধার করা নোটে কিছু আর্থিক লেনদেন ও ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। নোটে লেখা ছিল, “সুদীপ স্যারকে ৫০,০০০ টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া…”
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বাড্ডা থানা উপপরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা সোমা বলেন, “খবর পেয়ে আমরা সকাল সাড়ে ৯টার দিকে উত্তর বাড্ডার ওই বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” 
মুনিরা মাহজাবিন মিমো মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের বাসিন্দা মো. গোলাম মোস্তফার মেয়ে। তিনি রাজধানীর বাড্ডায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে চার শিশু নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান

হবিগঞ্জে চার শিশু নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান