আমেরিকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০২:২২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০২:২২:৩৩ পূর্বাহ্ন
হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত
হার্পার উডস, ২৭ এপ্রিল : পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোররাতে হার্পার উডসে আয়োজিত একটি ঘরোয়া পার্টিতে গুলিবিদ্ধ হয়ে ডেট্রয়েটের ১৯ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে হান্টিংটন এলাকার ১৯১০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একই স্থানে একটি উচ্চশব্দপূর্ণ ঘরোয়া পার্টি চলছিল বলেও অভিযোগ পাওয়া যায়।
পুলিশ বিভাগের এক ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে, গুলিবিদ্ধ ওই তরুণকে ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমেছে হার্পার উডস পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা। এ বিষয়ে কোনো প্রাসঙ্গিক তথ্য থাকলে ৩১৩-৩৪৩-২৫৩০ এই নম্বরে যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে, ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মীপূজা

মিশিগানের মন্দিরে মন্দিরে, ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মীপূজা