আমেরিকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

আটলান্টিক সিটিতে এনএএসিপির বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০২:৪৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০২:৪৪:৩৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে এনএএসিপির বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ২৭ এপ্রিল : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের (এনএএসিপি) আটলান্টিক সিটি চ্যাপটারের বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার  রাতে হার্ডরক ক্যাসিনোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ,কথামালা, সন্মাননা প্রদান, সংগীত অনুষ্ঠান, নৈশভোজ ।
ওইদিন সন্ধ্যায় সংগঠনের সভাপতি কলিম শাহবাজের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউ জার্সির লেঃ গভর্নর ড. ডেল ক্যাল্ডওয়েল। অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রকে  “প্রেসিডেন্ট এওয়ার্ড” এবং কাউন্টি কমিশনার কলিন্স এ ডেইসকে গভর্নমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বকে কমিউনিটি সেবায় অবদান রাখায় পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, শাহরিয়ার আহমেদ,গিয়াস উদ্দীন পাঠান, মামুনুল হক মামুন প্রমুখ যোগ নেন।
আটলান্টিক সিটি এনএএসিপি শাখার বার্ষিক ফ্রিডম ফান্ড গালা-যা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে কমিউনিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয় এবং স্থানীয় তরুণদের জন্য স্কলারশিপ তহবিল সংগ্রহ করা হয়।এই আয়োজনে ছিল নেটওয়ার্কিংয়ের সুযোগ, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং  কমিউনিটিতে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি প্রদান।
এনএএসিপির আটলান্টিক সিটি চ্যাপটারের সহসভাপতি রোজি সেগুরা ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিয়ারবর্ন ডাউনটাউনে পার্কিংয়ে নতুন নিয়ম, সর্বোচ্চ ৩ ঘণ্টা

ডিয়ারবর্ন ডাউনটাউনে পার্কিংয়ে নতুন নিয়ম, সর্বোচ্চ ৩ ঘণ্টা