আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১২:৪২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:৪২:৩২ অপরাহ্ন
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড
ডকুয়াভিয়ন ব্রুম/Oakland County Sheriff's Office

ওকল্যান্ড কাউন্টি, ২৯ এপ্রিল : গত আগস্টে ট্রয় শহরের একটি রেস্তোরাঁর বাইরে সংঘটিত ছুরিকাণ্ডের ঘটনায়, যাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, সেই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ওকল্যান্ড কাউন্টি সার্কিট আদালতের অনলাইন নথি অনুযায়ী, ২৭ বছর বয়সী ডকুয়াভিয়ন ব্রুম ইতোমধ্যে কারাগারে কাটানো ২০০ দিনের জন্য রেয়াত পেয়েছেন। নথিতে উল্লেখ করা হয়, তিনি এখন অবশিষ্ট ১৬৫ দিনের সাজা ভোগ করবেন। তাঁর আইনজীবী আর্নল্ড এল. ওয়েনার এ বিষয়ে মন্তব্যের জন্য করা ফোনে তাৎক্ষণিক সাড়া দেননি।
আদালতের নথি থেকে জানা যায়, গত ১৭ মার্চ ব্রুম ‘গুরুতর আঘাতের উদ্দেশ্যে আক্রমণ’ (ফেলোনিয়াস অ্যাসল্ট) অভিযোগে ‘নো কনটেস্ট’ আবেদন করেন। ‘নো কনটেস্ট’ আবেদন সরাসরি অপরাধ স্বীকার না হলেও, সাজার ক্ষেত্রে তা অপরাধ স্বীকার হিসেবে বিবেচিত হয়। এ মামলায় ‘খুনের উদ্দেশ্য নয়, তবে গুরুতর শারীরিক ক্ষতির উদ্দেশ্যে আক্রমণ’-সংক্রান্ত অতিরিক্ত একটি অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে।
ট্রয় পুলিশ জানিয়েছে, গত ৩০ আগস্ট বিগ বিভার রোডে অবস্থিত 'সেডোনা ট্যাপহাউস'-এর পার্কিং লটে ব্রুম এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন।
কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত ও ভুক্তভোগী একে অপরের পরিচিত ছিলেন। আহত ব্যক্তিকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান।
পুলিশ আরও জানায়, ঘটনার পর ব্রুম অঙ্গরাজ্য ছেড়ে পালিয়ে যান। তবে পরে মিশিগানে ফিরে আসার পর গত ৯ অক্টোবর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ