আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১২:৪৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:৪৮:১১ অপরাহ্ন
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার
ঢাকা, ২৯ এপ্রিল : রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোন এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার পরিকল্পনায় যুক্ত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ইমরান ও মোস্তাকিম আপন ভাই। তাঁদের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। রিপনের বাড়ি নওগাঁর রাণীনগরে এবং আবু বক্করের বাড়ি ঢাকার কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় বলে জানা গেছে। বুধবার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করে এবং পরে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মিয়ানমারভিত্তিক রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর সঙ্গে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি পাকিস্তানভিত্তিক সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গেও তাঁদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিবির দাবি অনুযায়ী, তাঁরা রাজধানীতে সংঘবদ্ধ হয়ে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিলেন। এ উদ্দেশ্যে অস্ত্র, গুলি, ড্রোন ও সামরিক পোশাক সংগ্রহ করা হয়। উদ্ধার করা পোশাকগুলো আরসার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁদের কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। তিনি আরও জানান, সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, পাঁচ চিরকুট ঘিরে তদন্ত