আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

আটলান্টায় প্রথমবারের মতো কবিতা প্রদর্শনী ও বাংলা বইমেলা

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০১:৪০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০১:৪০:৫৯ পূর্বাহ্ন
আটলান্টায় প্রথমবারের মতো কবিতা প্রদর্শনী ও বাংলা বইমেলা
আটলান্টা, ১ মে : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে ২৫ এপ্রিল,শনিবার প্রথমবারের মতো আয়োজিত হলো কবিতা প্রদর্শনী ও বাংলা বইমেলা। 
প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার ক্ষেত্রে এই আয়োজন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আয়োজনে ছয়জন কবি উৎপল দত্ত, সবুর খান স্বপন, অঙ্কন বসু, রাশেদ চৌধুরী, নাহিদ ফারজানা এবং কল্পনা ব্যানার্জীর মোট ১২টি কবিতা প্রদর্শিত হয়। পাশাপাশি বইমেলায় অংশগ্রহণ করেন স্থানীয় কবি ও লেখকবৃন্দ।অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কবিদের নিজস্ব কণ্ঠে কবিতা পাঠ। 
এছাড়া রিজোয়ান হৃদয়, জয়শ্রী চৌধুরী, জয়ীতা চক্রবর্তী, নিবেদিতা, কাকলি বিশ্বাস এবং ব্যাসদেব সাহা রানা আবৃত্তি পরিবেশন করেন। ছয় কবির নির্বাচিত কবিতাংশ অবলম্বনে নির্মিত একটি নৃত্য পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পী রিয়া ঘোষ। অনুষ্ঠানে সবুর খান স্বপন ও কল্পনা ব্যানার্জীর দুটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সবুর খান স্বপনের গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিজ্ঞানী ও বিশিষ্ট লেখক দীপেন ভট্টাচার্য্য এবং কল্পনা ব্যানার্জীর গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কবি ও লেখক মানস দে। একইসঙ্গে তরুণ ক্ষেপা ও শ্রাবন্তী বসুর গানের অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আটলান্টা প্রবাসী কবি, লেখক ও সংস্কৃতিকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁদের মধ্যে মাহবুব মোর্শেদ আনোয়ার, সোমা মুখোপাধ্যায়, হারুন রশিদ, রবীন্দ্রনাথ চক্রবর্তী, আবু লিয়াকত হোসেন, ডাঃ সায়েমা জেরিন, নীলাভ্র মুখোপাধ্যায়সহ অনেকে আলোচনা ও আবৃত্তিতে অংশ নেন।কবিতার সঙ্গে চিত্রকলার সমন্বয় ঘটান স্থানীয় শিল্পী অমিতাভ চৌধুরী এবং বাংলাদেশের তরুণ শিল্পী সৈকত শিকদার। প্রদর্শিত চিত্রকর্ম বিক্রি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ—১,৮৬৮ মার্কিন ডলার—সেন্ট জুড চিলড্রেনস ক্যান্সার রিসার্চ হাসপাতালে অনুদান হিসেবে প্রদান করা হয়। 
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করবে এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক