আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

আটলান্টিক সিটিতে নরসিংহ চতুর্দশী উদযাপন

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০১:৫১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০১:৫১:০৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নরসিংহ চতুর্দশী উদযাপন
আটলান্টিক সিটি, ১ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংহ চতুর্দশী পালিত হয়েছে। স্থানীয় প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ১৪১১ পেনরোজ এভিনিউ-এর প্রার্থনা হলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে অধিবাস, পূজা-অর্চনা, পবিত্র গীতা পাঠ, কথামালা, মালা জপ ও কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ। প্রবল অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মর্তে শ্রীবিষ্ণু আবির্ভূত হন মানব শরীর ও সিংহের মাথা নিয়ে। যে দিনে শ্রীবিষ্ণু নরসিংহ অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে ‘নরসিংহ জয়ন্তী’ হিসেবে মান্য করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিটি ‘নরসিংহ চতুর্দশী’ হিসাবে উদযাপিত হয়।
ধর্মীয় গ্রন্থ অনুসারে, এই তিথিতে ভগবান বিষ্ণু, নরসিংহের অবতার হয়ে অসুরদের রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। এটি ভগবান বিষ্ণুর দশটি বড় অবতারের মধ্যে চতুর্থ অবতার।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, তৃপ্তি সরকার, প্রদীপ দে, গংগা সাহা, দীপা দে, রানা দাশ, পিকলু দাশ, সোমা বিশ্বাস, সুমি মজুমদার, ক্ষমা সরকার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। নরসিংহ চতুর্দশী পালনের এ অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা

হবিগঞ্জ বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজকে মিশিগানে সংবর্ধনা