আমেরিকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক

সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৩:৩৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৩:৩৯:৪২ পূর্বাহ্ন
সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত
সাউথফিল্ড, ৯ মে : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাউথফিল্ড শহরে এক ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি তার প্রতিবেশীর শিশুদের ভিডিও ধারণ করেন এবং তাদের উদ্দেশ করে বিদ্বেষপূর্ণ ও হুমকিমূলক মন্তব্য করেন। ৫৪ বছর বয়সী টোবি জ্যাকব রোডসের বিরুদ্ধে গত বুধবার ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর ক্যারেন ম্যাকডোনাল্ড অভিযোগ দায়ের করেন। শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়।
প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ মার্চ রোডস তার প্রতিবেশীর তিন শিশুকে বাইরে খেলতে দেখে ভিডিও করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি চিৎকার করে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন, যার মধ্যে ছিল “সব ইহুদিই খুনি”, “ইহুদিদের হত্যা করো” এবং “তোমাদের মেরে ফেলব”—এ ধরনের উস্কানিমূলক বক্তব্য। এছাড়া অভিযোগে আরও বলা হয়, তিনি শিশুদের একজনকে ফুটপাতে স্কুটার চালানোতেও বাধা দেওয়ার চেষ্টা করেন।
ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর ক্যারেন ম্যাকডোনাল্ড বলেন, “ইহুদিবিদ্বেষ এবং জাতিগত হুমকি কখনোই গ্রহণযোগ্য নয়। শিশুদের লক্ষ্য করে এমন আচরণ আরও বেশি জঘন্য ও নিন্দনীয়।” তিনি আরও জানান, অভিযুক্তের আচরণের উদ্দেশ্য ছিল প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং তাকে আইনের আওতায় আনা হবে। অভিযোগ প্রমাণিত হলে রোডসের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং/অথবা ৫,০০০ ডলার জরিমানা হতে পারে।
এছাড়া ২০২৫ সালের ১৮ মে সংঘটিত আরেকটি পৃথক ঘটনার জন্য তার বিরুদ্ধে “বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলা” এবং “জাতিগত হুমকি প্রদর্শন”-এর অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে। ওই মামলার বিচার-পূর্ব শুনানি আগামী ২ জুন ষষ্ঠ সার্কিট আদালতে নির্ধারিত রয়েছে।
রোডসের পক্ষে এখনো কোনো আইনজীবীর নাম আদালতের নথিতে উল্লেখ করা হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা

মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা