আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে

মিশিগানে বাংলা সাহিত্য পরিষদের ভাষা ও সংস্কৃতির উৎসব কাল

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১০:২২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১০:২২:২৫ অপরাহ্ন
মিশিগানে বাংলা সাহিত্য পরিষদের ভাষা ও সংস্কৃতির উৎসব কাল
হ্যামট্রাম্যাক, ৯ মে : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার অন্যতম সংগঠন বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ মিশিগান গতকাল রোববার বর্ণাঢ্য শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করেছে।
সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংখ্যা লিখন, কুইজ ও সংগীত প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালি সংস্কৃতির চেতনাকে জাগ্রত করতেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুপুর ১২টায় হ্যামট্রাম্যাক সিটির ১২৬১২, কনান্ট স্ট্রিটের রাধুনী রেস্টুরেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পরিষদের সভাপতি মুজিবুর রহমান শাহীন, সহ-সভাপতি হারান কন্তি সেন এবং সাধারণ সম্পাদক সঞ্জয় দেব প্রবাসী বাংলাদেশি পরিবার, অভিভাবক ও শিশু-কিশোরদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল