আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

খোয়াই নদী : সেতু না থাকায় ভোগান্তিতে চা-শ্রমিক ও শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন
খোয়াই নদী : সেতু না থাকায় ভোগান্তিতে চা-শ্রমিক ও শিক্ষার্থীরা
হবিগঞ্জ, ৯ মে : চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুঃখ খোয়াই নদী। নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় স্থানীয়দের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চা-শ্রমিক ও শিক্ষার্থীরা। 
রেমা চা-বাগানের শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের জন্য নদী পার হতে গিয়ে সময়মতো কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। অন্যদিকে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা নৌকায় পারাপারের সময় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়ে, এমনকি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও খোয়াই নদী বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর সেতুর দাবি জানানো হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, রেমা চা-বাগান অঞ্চলটি অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনাময়। এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি এলাকার জীবনমানও উন্নত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ