আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১২:৪৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১২:৪৩:২৪ অপরাহ্ন
রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১
রোমুলাস, ১১ মে : সপ্তাহান্তে ঘটে যাওয়া এক রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিবাদের জের ধরেই  এই জোড়া গোলাগুলির ঘটনাটি ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ইউরেকা ও মিডলবেল্ট সড়কের কাছাকাছি মেসা ওয়ের ১৫০০০ ব্লকে গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শোনার পর নগর পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা ৫১ বছর বয়সী এক পুরুষ এবং ৪৭ বছর বয়সী এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। তদন্তকারীদের মতে, ওই ব্যক্তির শ্বাস-প্রশ্বাস তখন বন্ধ হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দেয়, তবে পরে ডেট্রয়েটের বাসিন্দা ওই ব্যক্তি আঘাতের কাছে হার মেনে মারা যান।
অপরদিকে, রোমুলাসের বাসিন্দা আহত নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে।
গোয়েন্দাদের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি তার বোন এবং বোনের প্রেমিকের সঙ্গে দেখা করতে ওই বাড়িতে গিয়েছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি সহিংস রূপ নেয় এবং গুলি ছোড়ার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহত নারীর ২৯ বছর বয়সী প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ডেট্রয়েটের বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২