আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী
ইনডোর সকার টুর্নামেন্টে লাল দল চ্যাম্পিয়ন 

জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:০৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:০৯:৩৯ পূর্বাহ্ন
জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু
ওয়ারেন, ১৩ মে : জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সকার সংগঠন “মিশিগান স্টাইকার্স এফসি”। দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় গড়ে ওঠা এ দলটি ইতোমধ্যে মিশিগানের সকার অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। প্রতিভাবান খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত দলটির জার্সির স্পনসর করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী হিমেল দাস।
গতকাল সন্ধ্যায় ওয়ারেন সিটির আজাদ ইনডোর কমপ্লেক্সে জার্সি উন্মোচনের পাশাপাশি এক প্রাণবন্ত ইনডোর সকার টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলোয়াড়, আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাউন্ডিং মেম্বার মো. আনা মিয়া বলেন, নানা প্রতিকূলতা ও কঠিন সময় অতিক্রম করে ফাউন্ডিং মেম্বার হিমেল দাস, আদিল আহমেদ, সালেহ আহমদ, জাহেদ, তাজেদ ও ইব্রাহিমের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী ও সম্ভাবনাময় দল গঠন করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের দলে যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও কঠিন সময়ে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনালে মিশিগান স্টাইকার্সের লাল দল ট্রাইব্রেকারে নীল দলকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত