আমেরিকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস
ফিরছে ‘মিডনাইট বাস্কেটবল’, থাকবে চাকরি, বিনোদন ও নানা সহায়তা

ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:৩৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:৩৮:৫১ পূর্বাহ্ন
ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি
বাম দিক থেকে, ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড, ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন এবং জেনারেল সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক ক্রিস্টাল পারকিন্স, গতকাল মঙ্গলবার, ডেট্রয়েটের অ্যাডাম বুটজেল কমপ্লেক্সে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে করতালি দিচ্ছেন। শেফিল্ড বিশেষভাবে শহরের যুবকদের জন্য গ্রীষ্মকালীন কর্মসূচি ও কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন, যার মধ্যে 'মিডনাইট বাস্কেটবল'-এর পুনরুজ্জীবনও অন্তর্ভুক্ত ছিল/Photo : Robin Buckson, The Detroit News

ডেট্রয়েট, ১৩ মে : ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড  তরুণ-কেন্দ্রিক অপরাধ দমন উদ্যোগের অংশ হিসেবে নতুন কর্মসূচি “অকুপাই দ্য সামার”-এর রূপরেখা তুলে ধরেছেন। এই কর্মসূচির আওতায় শহরের তরুণদের জন্য গ্রীষ্মকালজুড়ে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হবে। এর মধ্যে যুব পরিষদের পরামর্শক্রমে জনপ্রিয় “মিডনাইট বাস্কেটবল” কর্মসূচির পুনরুজ্জীবনও অন্তর্ভুক্ত রয়েছে।
“অকুপাই দ্য সামার” মূলত মেয়র শেফিল্ডের সিটি কাউন্সিলে দায়িত্ব পালনকালীন সময়ের পূর্ববর্তী উদ্যোগ “অকুপাই দ্য কর্নার”-এর ধারাবাহিকতা। মঙ্গলবার সকালে অ্যাডামস বাটজেল কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম মেয়াদের এই মেয়র জানান, নতুন এই উদ্যোগটি আগের কর্মসূচির আরও বিস্তৃত ও আধুনিক সংস্করণ হিসেবে বাস্তবায়ন করা হবে।
মেয়র শেফিল্ড বলেন, “প্রতি শুক্রবার শহরজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। এসব আয়োজনে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বিনোদন, চাকরির সুযোগ, লঘু অপরাধের রেকর্ড মুছে ফেলার সহায়তা, আবাসন সুবিধা এবং প্রয়োজনীয় বিভিন্ন সামাজিক সেবা প্রদান করা হবে।”
তিনি আরও জানান, শুক্রবারভিত্তিক এই আয়োজনের মধ্যে থাকবে ১২ জুন গ্রীষ্মকালীন কার্যক্রমের উদ্বোধন, 'জুনটিনথ'  উদযাপন, সাইকেল শোভাযাত্রা এবং বিভিন্ন কমিউনিটি কার্যক্রম।
শেফিল্ড আরও ঘোষণা করেন যে, নগর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে পুনরায় জনপ্রিয় ‘মিডনাইট বাস্কেটবল’ কার্যক্রম চালু করতে যাচ্ছে । নগর কর্তৃপক্ষের তথ্যমতে, ডেট্রয়েটের ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী বাসিন্দারা শহরের নির্ধারিত তিনটি অঞ্চলের যেকোনো একটিতে নিবন্ধন করে টানা সাত সপ্তাহ গভীর রাতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধিত প্রত্যেক খেলোয়াড়কে বাস্কেটবল খেলার উপযোগী জুতা ও একটি জার্সি প্রদান করা হবে। পাশাপাশি তাদের নিজ নিজ এলাকার লিগভিত্তিক দলেও অন্তর্ভুক্ত করা হবে।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারী দলগুলো আগস্টে অনুষ্ঠিতব্য ‘অকুপাই দ্য সামার চ্যাম্পিয়নশিপ’-এ নিজেদের এলাকার প্রতিনিধিত্ব করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবে। শুধু খেলাধুলাই নয়, এই কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের জন্য পরামর্শদান, ব্যক্তিগত উন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
উল্লেখ্য, ‘মিডনাইট বাস্কেটবল’ ছিল ১৯৯০-এর দশকে যুক্তরাষ্ট্রের শহরাঞ্চলে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে চালু হওয়া একটি বিশেষ উদ্যোগ। তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ কর্মসূচির জোরালো সমর্থন দিয়েছিলেন, যখন শহরাঞ্চলে অপরাধের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছিল।
তবে সে সময় সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ এই উদ্যোগের সমালোচনা করে একে “অর্থের অপচয়” ও “অকার্যকর” বলে আখ্যায়িত করেছিলেন। এর পরবর্তী সময়ে এ ধরনের বাস্কেটবল লিগের সংখ্যা কমে গেলেও, ২০১৯ ও ২০২০ সালে ওহাইও অঙ্গরাজ্যের  আক্রনসহ কয়েকটি শহর কর্তৃপক্ষ পুনরায় এ ধারণাকে পুনর্জীবিত করার উদ্যোগ নেয়।
সংবাদ সম্মেলনে নগর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মেয়র শেফিল্ডের প্রশাসনের সদস্যবৃন্দ এবং এই উদ্যোগের পৃষ্ঠপোষকরা উপস্থিত ছিলেন।
ডেট্রয়েট পুলিশের প্রধান টড বেটিসন বলেন, “তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের শিশু-কিশোর, বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং পুরো কমিউনিটির মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসতে শুরু করে।” তিনি আরও বলেন, “তবে আমরা এটাও জানি যে, জনসমাগম ও সামাজিক তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবছরই বন্দুক সহিংসতা এবং সামগ্রিক অপরাধমূলক কর্মকাণ্ডের হারও বৃদ্ধি পেতে দেখা যায়।”
মেয়র শেফিল্ড জানান, ‘মিডনাইট বাস্কেটবল’ কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত এবং শিশু-কিশোরদের জন্য আরও বেশি বিনোদনমূলক ও গঠনমূলক আয়োজনের সুপারিশ এসেছে শহরের নবগঠিত ‘যুব উপদেষ্টা পর্ষদ’-এর কাছ থেকে।
সংবাদ সম্মেলনের পর তিনি বলেন, “তরুণদের কাছ থেকে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি শুনেছি, তা হলো—তারা এমন নিরাপদ জায়গা চায়, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারবে এবং ইতিবাচক কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবে।”
তিনি আরও বলেন, তরুণদের মতামতকে গুরুত্ব দিয়েই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে শুক্রবারভিত্তিক যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তার অনেকগুলোই সরাসরি তরুণদের পরামর্শ ও চাহিদার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মেয়র মেরি শেফিল্ড এবং ডেট্রয়েট পুলিশের প্রধান টড বেটিসন যৌথভাবে একটি ছয়-দফা “সামাজিক নিরাপত্তা পরিকল্পনা” ঘোষণা করেন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো পুলিশ বাহিনী ও শহরের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও জোরদার করা।
সাম্প্রতিক বছরগুলোতে শহরে হত্যাকাণ্ডসহ সহিংস অপরাধের হার কিছুটা কমে এলেও, এই উদ্যোগকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার কৌশল হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনার অধীনে দুটি নতুন উদ্যোগ হলো—সমস্যা চিহ্নিতকরণের জন্য ‘এলাকাভিত্তিক নিরাপত্তা কর্মদল’ গঠন এবং ‘বিরোধ মীমাংসা ও সংশোধনমূলক অনুশীলন বিষয়ক টাস্কফোর্স’ প্রতিষ্ঠা।
এছাড়া পরিকল্পনার বাকি চারটি অংশের মধ্যে রয়েছে—ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের “নিরাপদ গ্রীষ্মকালীন কৌশল”, যা বেআইনি স্ট্রিট রেসিং, ‘ড্রিফটিং’, ব্লক পার্টি ও ভিড় ব্যবস্থাপনার মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে; তরুণদের কেন্দ্র করে বিভিন্ন সক্রিয় ও গঠনমূলক কর্মসূচি; আগ্নেয়াস্ত্র সংরক্ষণ ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি; এবং নির্ধারিত সময়ের বাইরে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা ও আইন প্রয়োগ জোরদার করা।
এর আগে শহরের কেন্দ্রস্থলের একটি অংশ তরুণদের সমাগমের কারণে ‘দখল’ হয়ে যাওয়ার ঘটনায় শেফিল্ড ও বেটিসনের ভূমিকা নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনি সমালোচনাও দেখা গেছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল কোমেরিকা পার্ক'-এ 'ডেট্রয়েট টাইগার্স' -এর মৌসুমের প্রথম হোম ম্যাচ চলাকালীন এই ধরনের জনসমাগমের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পরপরই মেয়র ও পুলিশ প্রধান সংশ্লিষ্টদের সঙ্গে সংবাদ সম্মেলন করে শহরের তরুণদের জন্য আরও বেশি গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রবীন্দ্রসংগীতে বৈশাখ

রবীন্দ্রসংগীতে বৈশাখ