আমেরিকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক

নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের প্রথম টাউন হল সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৩:০২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৩:০২:২৯ পূর্বাহ্ন
নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের প্রথম টাউন হল সভা অনুষ্ঠিত
নিউইয়র্ক, ১৩ মে : জ্যাকসন হাইটসের এআর ব্যাংকোয়েট হলে ৪০তম ফোবানা সম্মেলনের প্রথম টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এনআরবি এসোসিয়েশন ইউএসএ-এর ভাইস চেয়ারম্যান ও ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক নূরুল আলম বাবুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রবাসী নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান, মূলধারার রাজনীতিক ও মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ৪০তম ফোবানার চিফ প্যাট্রন শফিকুল আলম।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন ফোবানার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও বিশিষ্ট নাট্যশিল্পী লুৎফুন নাহার লতা, ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার, হোস্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ, সেমিনার কমিটির চেয়ারম্যান কবি ফকির ইলিয়াস, ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও সাংবাদিক এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ, সমন্বয়কারী শিবলী সাদেক এবং কবি ফারহানা ইলিয়াস তুলি। শারমিন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ টাউন হল সভায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, এবারের ৪০তম ফোবানা সম্মেলন মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। আয়োজকরা জানান, সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সার্বিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বক্তারা বলেন, এবারের ফোবানা সম্মেলন হবে ব্যাপক অংশগ্রহণমূলক এবং সকল প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সম্মেলনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ, ১৯৭১ সালের ঐতিহাসিক ঘটনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য, এবং প্রবাসী বাঙালিদের অবদান বিশেষভাবে তুলে ধরা হবে।
এ উপলক্ষে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা আসর, বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার এবং মিলনমেলা—যা প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।
উল্লেখ্য, আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে তিনদিনব্যাপী ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। সভা শেষে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা

মিশিগানে অক্সিজেন মাস্ক  খুলে মরফিন প্রয়োগে হত্যা