আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:১৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:১৬:৫৯ অপরাহ্ন
হবিগঞ্জে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং
হবিগঞ্জ, ১৩ মে ॥ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে হবিগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. ওয়ালিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
ব্রিফিংয়ের শুরুতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচির ওপর বিডিও স্লাইড উপস্থাপন করা হয়। এতে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি এবং কৃষক কার্ড কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে জেলা তথ্য অফিস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, বৃক্ষরোপণ, খাল খনন এবং “নতুন কুড়ি স্পোর্টস” কর্মসূচির বাস্তবায়নে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত সময়ে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের ইশতেহার বাস্তবায়নে সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধ, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য নিরসন, নারীর ক্ষমতায়ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদারে ৭টি উঠান বৈঠক, ১টি নারী সমাবেশ, ১টি কৃষক সমাবেশ, ১৮২টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নৈতিকতা উন্নয়ন বিষয়ক প্রতিযোগিতা এবং ৮৩টি অনলাইন প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষিত ৫টি অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান লাইভ প্রচারসহ ৯০টি পিএ কভারেজ সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে একই সময়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমও ব্রিফিংয়ে তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার সফলভাবে বাস্তবায়নে তৃণমূল জনগোষ্ঠীর সচেতনতা ও সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবার সুফল পৌঁছে দিতে জেলা প্রশাসন, গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়নসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী

মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী