আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আটলান্টিক সিটিতে বিএএসজে’র ঈদ বাজার ১৯ মে

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০১:২৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০১:২৫:০০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজে’র ঈদ বাজার ১৯ মে
আটলান্টিক সিটি, ১৪ মে : নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বিএএসজে’র উদ্যোগে ১৯মে, মংগলবার  অনুষ্ঠিত হবে ঈদ বাজার। সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে ওইদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে এ আয়োজন। প্রবাসী বাংলাদেশিদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজ দিতেই বিএএসজের উদ্যোগে এই ঈদ বাজার এর আয়োজন করা হয়েছে ।
পবিত্র ঈদুল আজহার আগে হতে যাওয়া ঈদ বাজারে  থাকছে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানী ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের সমাহার । এসবের মধ্যে থাকছে  শাড়ি, সালোয়ার কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক, বিভিন্ন ডিজাইনের অলংকার, খেলনা ইত্যাদি। 
ঈদ বাজারের আয়োজক বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, তাদের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এই ঈদ বাজারের আয়োজন করা হয়েছে ।
বিএএসজের  সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব জাকির হোসেন প্রবাসী বাংলাদেশীদেরকে ঈদ বাজারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন