আমেরিকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নিউইয়র্কে স্বাস্থ্যখাতে দায়িত্ব নিলেন ডা. জাকিয়া জাহান

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০১:৩০:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০১:৩০:২৬ পূর্বাহ্ন
নিউইয়র্কে স্বাস্থ্যখাতে দায়িত্ব নিলেন ডা. জাকিয়া জাহান
নিউইয়র্ক, ১৪ মে : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ওয়ান ব্রুকলিন হেলথের ইনফরমেশন মেডিক্যাল সেন্টার–জি ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্র্যাকটিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশি চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাকিয়া জাহান। গত ৪ মে তিনি হাসপাতালটির ইনফেকশন প্রিভেনশন ও কন্ট্রোল টিমে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
নতুন এই পদে তিনি হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করা, হাসপাতাল-সম্পর্কিত সংক্রমণ পর্যবেক্ষণ, রোগী নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
ওয়ান ব্রুকলিন হেলথ নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ অনুমোদিত একটি বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এটি ব্রুকলিন ইউনিভার্সিটি হাসপাতাল মেডিক্যাল সেন্টার, ইন্টারফেইথ মেডিক্যাল সেন্টার এবং কিংসব্রুক জুইশ মেডিক্যাল সেন্টার—এই তিনটি ঐতিহাসিক হাসপাতালের সমন্বয়ে পরিচালিত একটি সমন্বিত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটিতে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
ডা. জাকিয়া জাহান এর আগে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব হেলথে সিনিয়র মহামারী বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি মাতৃ ও প্রজনন স্বাস্থ্য কর্মসূচির তথ্য বিশ্লেষণ, জনস্বাস্থ্য নজরদারি এবং স্বাস্থ্যনীতি মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ডা. জাহান বাংলাদেশের সিলেটে অবস্থিত নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বাংলাদেশ কার্যালয়ে সংক্রামক রোগ নজরদারি ও জরুরি প্রতিক্রিয়া কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি বাংলাদেশে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ ও বিভিন্ন স্বাস্থ্য কর্মসূচির মূল্যায়নেও তিনি অবদান রাখেন। যুক্তরাষ্ট্রে তিনি সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট বিডি ইনক-এর মাধ্যমে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং এবং কর্মসংস্থানমুখী পরামর্শ কার্যক্রমে নেতৃত্ব দেন। এছাড়া নারীদের হরমোন-ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
ডা. জাকিয়া জাহান সেন্টার ফর গ্লোবাল অটিজমের সহ-প্রতিষ্ঠাতা। এই সংস্থাটি অটিজমের প্রাথমিক শনাক্তকরণ, পরিবার শিক্ষা এবং আন্তঃক্ষেত্রীয় সহযোগিতা জোরদারে কাজ করছে। তিনি ২০১৭ ও ২০১৮ সালে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন-এ প্যানেল সদস্য হিসেবে বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি প্রজনন অধিকার ও নারীবান্ধব স্বাস্থ্যনীতি নিয়ে আলোচনা করেন।
তিনি মাতৃস্বাস্থ্য, পুষ্টি এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক গবেষণা ও জনস্বাস্থ্য কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও আলোচনায় অংশগ্রহণ করেছেন। প্রবাসী বাংলাদেশি চিকিৎসক সমাজের মতে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ডা. জাকিয়া জাহানের এই নতুন দায়িত্ব বাংলাদেশি চিকিৎসকদের সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
ব্যক্তিগত জীবনে ডা. জাহান একজন গর্বিত মা। তাঁর দুই পুত্রসন্তান রয়েছে। তাঁর স্বামী মনজুর চৌধুরী হার্ডলাইন গ্লোবাল–জি আই ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি একজন প্রাক্তন নির্বাচিত জুডিশিয়াল ডেলিগেট।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১