আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৩:১২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৩:১২:৪০ পূর্বাহ্ন
বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ
লিভোনিয়ার হেনরি ফোর্ড মেডিকেল সেন্টারে গত অক্টোবর মাসে ৮৪ বছর বয়সী রোগী আলথিয়া অ্যান্ডারসনের সঙ্গে ওষুধ ও অন্যান্য স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন জেরিয়াট্রিক্স বিভাগের প্রধান ডা. মির্জা বেগ। মিশিগানের জনসংখ্যা দ্রুত বয়স্ক হয়ে ওঠায়, ডা. বেগের মতো জেরিয়াট্রিক বিশেষজ্ঞ চিকিৎসকদের চাহিদাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে/Photo : Robin Buckson, The Detroit News

মেট্রো ডেট্রয়েট, ১৬ মে : দক্ষিণ-পূর্ব মিশিগানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায়, এই অঞ্চলে আরও বেশি জেরিয়াট্রিশিয়ান (বয়স্কদের বিশেষজ্ঞ চিকিৎসক) এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসকের প্রয়োজন দেখা দিয়েছে। আর এই ঘাটতি পূরণে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এখন ক্রমবর্ধমান হারে ‘নার্স প্র্যাকটিশনার’ ও ‘ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট’ নিয়োগ দিচ্ছে।
‘সাউথইস্ট মিশিগান কাউন্সিল অব গভর্নমেন্টস’-এর তথ্যমতে, ২০২০ থেকে ২০৩০ সালের মধ্যে মেট্রো ডেট্রয়েট অঞ্চলে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ৪৮ হাজার বৃদ্ধি পাবে, যা মোট বৃদ্ধির হিসেবে ২২ শতাংশ। অথচ একই সময়ে পুরো অঞ্চলের মোট জনসংখ্যা বৃদ্ধির হার হবে মাত্র ১ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, একই সময়ে মিশিগান অঙ্গরাজ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসকের তীব্র সংকটের মুখোমুখিও হচ্ছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক স্বাস্থ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান ‘রবার্ট গ্রাহাম সেন্টার’-এর প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৩ সালে মিশিগানে প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসকের ঘাটতি ছিল ৪৫৫ জন।
‘ওয়েইন স্টেট ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন’-এর সহযোগী ডিন ডা. ক্রিস্টোফার স্টেফেস জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসকের এই সংকট বয়স্ক রোগীদের ক্ষেত্রে আরও তীব্রভাবে অনুভূত হয়; কারণ স্বাস্থ্যসেবার সবচেয়ে বেশি প্রয়োজন হয় মূলত তাঁদেরই। তিনি বলেন, বয়স্ক ব্যক্তিরা প্রায়ই একাধিক ওষুধ সেবন করেন এবং একজন প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসকই সাধারণত সেই ওষুধগুলোর সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন।
স্টেফেস বলেন, “আমাদের হাতে অনেক ধরনের ওষুধ ও চিকিৎসা-সামগ্রী রয়েছে। কিন্তু বয়স, শারীরিক গঠন ও শারীরবৃত্তীয় অবস্থার ভিত্তিতে কোনো নির্দিষ্ট রোগীর জন্য কোন ওষুধটি সবচেয়ে উপযুক্ত হবে, তা নির্ধারণ ও সঠিকভাবে ব্যবস্থাপনার দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে।”
বিশেষজ্ঞদের মতে, বয়স্কদের চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রেও বর্তমানে চিকিৎসকের সংকট প্রকট আকার ধারণ করেছে।
রয়্যাল ওকের 'কোরওয়েল হেলথ উইলিয়াম বিউমন্ট ইউনিভার্সিটি হসপিটাল'-এর প্রেসিডেন্ট ডা. ড্যানিয়েল কেরি জানিয়েছেন, বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে জেরিয়াট্রিক্স (বয়স্কদের চিকিৎসাশাস্ত্র) এবং প্যালিয়েটিভ কেয়ার বা প্রশমনমূলক সেবার চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
জেরিয়াট্রিক্স হলো চিকিৎসাবিজ্ঞানের এমন একটি শাখা, যা বয়স্ক রোগীদের বিভিন্ন বয়সজনিত শারীরিক জটিলতা—যেমন ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) কিংবা পড়ে যাওয়ার প্রবণতা—নিয়ে কাজ করে। অন্যদিকে, প্যালিয়েটিভ কেয়ার মূলত রোগের উপসর্গ উপশম, ব্যথা নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার মধ্যেও রোগীদের নিজ বাসায় স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলে উল্লেখ করেন ডা. কেরি।
এদিকে, বেশ কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তাদের চিকিৎসক ও সেবাদানকারী দলের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে। 'হেনরি ফোর্ড হেলথ'-এর প্রধান প্রাথমিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেরি ফিঙ্কেল জানান, ২০২৬ সালের মধ্যে তাঁদের প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে আরও ২৫ জনের বেশি নতুন চিকিৎসক ও সেবাদানকারী নিয়োগ দেবে।
বর্তমানে  'হেনরি ফোর্ড হেলথ' এবং 'কোরওয়েল হেলথ' উভয় প্রতিষ্ঠানই অধিকসংখ্যক ‘ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘নার্স প্র্যাকটিশনার’ নিয়োগ দিচ্ছে। এই পেশাজীবীদের ‘অ্যাডভান্সড প্র্যাকটিস প্রোভাইডার’ হিসেবে অভিহিত করা হয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা চিকিৎসকের ঘাটতি পূরণে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁদের অনেকেই জেরিয়াট্রিক্স কিংবা প্যালিয়েটিভ কেয়ারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
ফিঙ্কেল বলেন, যেহেতু এ অঞ্চলের জনসংখ্যা দ্রুত বয়স্ক হয়ে উঠছে, তাই হেনরি ফোর্ড হেলথ রোগীদের সুস্থ রাখতে স্বাস্থ্যসেবাকে আরও “আগেভাগে” পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি চায়, ঝুঁকিতে থাকা রোগীরা যেন নিয়মিত ও ঘন ঘন চিকিৎসকের পরামর্শ নেন, যাতে তাঁদের জরুরি বিভাগে যাওয়ার প্রয়োজন কমে আসে।
তিনি বলেন, “যখন আমরা স্বাস্থ্যসেবাকে আগেভাগে পৌঁছে দেওয়ার কথা বলি, তখন আমরা মূলত স্বাস্থ্যসেবা প্রদানের চিন্তাধারার একটি পরিবর্তনের কথা বোঝাই। অতীতে ব্যবস্থা ছিল অনেকটাই প্রতিক্রিয়াশীল—অর্থাৎ, আমার চেম্বারে যে রোগী আসবেন, তিনিই হবেন আমার অগ্রাধিকার। এখন আমরা সেখান থেকে সরে এসে এমন রোগীদের অগ্রাধিকার দিচ্ছি, যাঁদের বিষয়ে আমাদের আরও সক্রিয়ভাবে নজর দিতে হচ্ছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে কোন রোগীদের সবচেয়ে বেশি চিকিৎসা ও পরিচর্যার প্রয়োজন হতে পারে, তা নির্ধারণে হেনরি ফোর্ড প্রযুক্তিনির্ভর বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে এবং সম্ভাব্য ঝুঁকিতে থাকা রোগীদের সঙ্গে আগেভাগেই যোগাযোগ করছে।
এদিকে, রয়্যাল ওকের কোরওয়েল হেলথ উইলিয়াম বিউমন্ট ইউনিভার্সিটি হাসপাতালে বর্তমানে ছয়জন পূর্ণকালীন জেরিয়াট্রিশিয়ান কর্মরত রয়েছেন। তবে হাসপাতালটির প্রেসিডেন্ট ডা. ড্যানিয়েল কেরির ভাষ্য অনুযায়ী, প্রকৃত চাহিদা অন্তত ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের।
হাসপাতালটির জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের পরিচালক ডা. খালেদ ইমাম বলেন, “সমগ্র বয়স্ক জনগোষ্ঠীর জন্য পর্যাপ্তসংখ্যক জেরিয়াট্রিশিয়ান নিশ্চিত করা বাস্তবে সম্ভব নয়।”
তাঁর মতে, তাই কোরওয়েল হেলথের উচিত ইন্টারনাল মেডিসিন ও ফ্যামিলি মেডিসিনের চিকিৎসকসহ অন্যান্য ডাক্তারদেরও জেরিয়াট্রিক মেডিসিন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতায় প্রশিক্ষিত করে তোলা, যাতে তাঁরা বয়স্ক রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দিতে পারেন।
ইমাম আরও জানান, কোরওয়েল হেলথের কয়েকজন ইমার্জেন্সি মেডিসিন চিকিৎসক তাঁদের রেসিডেন্সি সম্পন্ন করার পর অতিরিক্তভাবে জেরিয়াট্রিক মেডিসিনে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
Source & Photo: http://detroitnews.com



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের