আমেরিকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহজিবাজার রেলস্টেশনের আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১২:০৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১২:০৪:২৫ অপরাহ্ন
শাহজিবাজার রেলস্টেশনের আধুনিকায়নের দাবিতে মানববন্ধন
হবিগঞ্জ, ১৬ মে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। শনিবার (১৬ মে) বিকাল ৩টায় শাহজিবাজার রেলস্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে শাহজিবাজার এলাকার প্রায় ১০টি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে শাহজিবাজার রেলস্টেশন। প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের অভাবে প্রতিদিন যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বক্তারা মানববন্ধন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- দ্রুত স্টেশনের সংস্কার ও আধুনিকায়ন, যাত্রীসেবার মান উন্নয়ন, টিকিট সংখ্যা বৃদ্ধি, স্টেশন মাস্টার নিয়োগ, মালামাল চুরি রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পারাবত এক্সপ্রেস অথবা কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান।
তারা বলেন, “শাহজিবাজার রেলস্টেশন সচল ও আধুনিক হলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।” দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন চলাকালে ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য স্টেশনে আটকে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ সময় বক্তব্য রাখেন আবদাল মিয়া, নজরুল গাজী, শাহ আজিজুর রহিম, জয়নাল মেম্বার, নুরধন মেম্বার, শরিফ উদ্দিন সিকদার, বিদ্যুৎ কেন্দ্রের প্রধান শিক্ষক আবুল কাশেম, মানববন্ধনের মুখপাত্র গাজিউর রহমান আব্বাস, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, নির্মাণ শ্রমিক নেতা আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী, নুর আলম শাহ, আব্দুর রহিম, ইসমাঈল মিয়া ও ফারাবি সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স