আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

হবিগঞ্জ ও নবীগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র উদ্বোধন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৩ ০২:৩০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৩ ০২:৩০:১০ পূর্বাহ্ন
হবিগঞ্জ ও নবীগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র উদ্বোধন
হবিগঞ্জ, ০৮ জুন : হবিগঞ্জের জেলা সদর ও নবীগঞ্জ উপজেলায় কার্যক্রম শুরু করেছে দেশের পুরনো ও শীর্ষস্থানীয় এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। গতকাল বুধবার বিকেলে পৃথক অনুষ্ঠানে ঋণদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এই এনজিওর। হবিগঞ্জ শহরের টেককিল্যাল কলেজের পাশে রাজিয়া ভিলার ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ মোর্শেদুজ্জামান, গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারমম্যান মোঃ আব্দুল মান্নান, হবিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলার আলাউদ্দিন কুদ্দুছ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোহাম্মদ আতাউর রহমান, পদক্ষেপের সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার তাওহীদ সেরনিয়াবাদ, ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুর রহমান, রিক এবং এফ এইচ পি এর ব্র্যাঞ্চ ম্যানেজার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে বরিশালের আগৈলঝরা থেকে প্রথম যাত্রা শুরু করে। বেসরকারি এই উন্নয়ন সংস্থাটির লক্ষ্য হচ্ছে গ্রামীণ ও শহরাঞ্চলের সুবিধা বঞ্চিত এবং সবচেঢে ঝুঁকিপূর্ণ মানুষের বিশেষ করে নারী ও শিশুদের অর্থ সামাজিক অবস্থার উন্নতি করা। যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে সারা দেশের সফলভাবে কাজ করার মধ্য দিয়ে ইতিমধ্যে এটি একটি জাতীয় এনজিও হিসেবে অবস্থান গড়তে স্বক্ষম হয়েছে। দীর্ঘ ৩৭ বছর যাবত এনজিওটি বাংলাদেশের বিভিন্ন এলাকায়সেবামূলক কার্যক্রম সম্প্রসারিত করেছে।
এদিকে নবীগঞ্জ উপজেলার শেরপুর রোডের রয়েল ভিলায় নবীগঞ্জ শাখার শুভ উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে অফিসের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ মোর্শেদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আল হাদী, নবীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, টিএমএসএস এর এরিয়া ম্যানেজার আবুল হাশেম, পদক্ষেপের সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার তাওহীদ সেরনিয়াবাদ ,নবীগঞ্জ ব্র্যাঞ্চের ম্যানেজার মোঃ মাহাবুবুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর