আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি

পরিবহন দ্বন্দ্বে অচল ঢাকা সিলেট রুট, শায়েস্তাগঞ্জে অবরোধ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ১২:৫০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ১২:৫০:১০ অপরাহ্ন
পরিবহন দ্বন্দ্বে অচল ঢাকা সিলেট রুট, শায়েস্তাগঞ্জে অবরোধ
চুনারুঘাট, (হবিগঞ্জ), ১৬ মে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে পরিবহন মালিক-শ্রমিকরা। শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ অংশে বাস দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করা হয়। এতে দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি দেখা দেয়।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ–সিলেট ভায়া মৌলভীবাজার রুটে বিরতিহীন বাস চলাচল করে আসছে। সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ এই বাস চলাচলে বাধা সৃষ্টি করছে বলে তারা দাবি করেন। গত ১০ মে মৌলভীবাজারে একটি বিরতিহীন বাস আটকে শ্রমিকদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে ১২ মে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে প্রশাসনের একাধিক বৈঠকেও সমস্যা সমাধান হয়নি। পরে হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের নির্দেশে গত শুক্রবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বাস মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি।
শনিবার প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হলেও মৌলভীবাজারে পৌঁছালে আবারও বাস ও শ্রমিকদের আটকে মারধর করা হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। এর প্রতিবাদে দুপুরে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা।
এ বিষয়ে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, প্রশাসনের আশ্বাসে বাস চালু করা হলেও মৌলভীবাজারে গিয়ে তা বাধার মুখে পড়ে এবং শ্রমিকদের মারধর করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পরই শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে ‘স্টিল পিয়ার ডে’ ২৬ আগস্ট

আটলান্টিক সিটিতে ‘স্টিল পিয়ার ডে’ ২৬ আগস্ট