আমেরিকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প

নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০১:১২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০১:১২:৩০ অপরাহ্ন
নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ
মিশিগানের নোভিতে অবস্থিত ভাইব ক্রেডিট ইউনিয়ন শো-প্লেসে অনুষ্ঠিত ‘মোটর সিটি কমিক কন’-এ গতকাল শনিবার হাজার হাজার ভক্তের অংশগ্রহণে জমে ওঠে কসপ্লে ও ফ্যান্টাসির রঙিন আয়োজন/Katy Kildee, The Detroit News

নোভি, ১৭ মে : কমিক বই, চরিত্র ও ফ্যান্টাসির জগৎকে বাস্তবে রূপ দিয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানের নোভিতে অনুষ্ঠিত ‘মোটর সিটি কমিক কন’। এই আয়োজনে অংশগ্রহণকারীরা শিল্পকর্ম, কমিকস, স্মারক সামগ্রী কেনাকাটা, প্রিয় তারকাদের সঙ্গে সাক্ষাৎ এবং গেমিং, কসপ্লে ও চিত্রাঙ্কন বিষয়ক বিভিন্ন প্যানেলে অংশ নিয়ে দিনভর মেতে ওঠেন।
অনুষ্ঠানে ৫২ বছর বয়সী বব ডিকিনসনসহ অনেকেই মার্ভেলের জনপ্রিয় চরিত্র ‘ডেয়ারডেভিল’-এর অনুপ্রেরণায় কসপ্লে করেন। মার্ভেল কমিকস ও টিভি সিরিজে ম্যাট মারডক চরিত্রটি দিনের বেলা আইনজীবী এবং রাতে অপরাধ দমনকারী স্বঘোষিত নায়ক ‘ডেয়ারডেভিল’-এর ভূমিকায় পরিচিত।
বার্টনের বাসিন্দা বব ডিকিনসন এই আয়োজনে ‘ডেয়ারডেভিল’ খলচরিত্র উইলসন ফিস্কের বেশে উপস্থিত হন। সাদা স্যুটকোট, বেগুনি টাই এবং হাতে হীরাখচিত হাতলের ছড়ি—সব মিলিয়ে তার সাজ ছিল নজরকাড়া। তিনি ও তার স্ত্রী মিশেল ডিকিনসন শনিবার সকালে মার্ভেল টিভি সিরিজে ডেয়ারডেভিল চরিত্রে অভিনয় করা অভিনেতা চার্লি কক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। বব ডিকিনসন গর্বের সঙ্গে একটি লাল ডেয়ারডেভিল মাস্ক বহন করছিলেন, যাতে কক্স স্বাক্ষর করেন।
তিনি বলেন, “তিনি খুবই মিশুক ছিলেন, আমার খুব ভালো লেগেছে।”
ডিকিনসন দম্পতির মতে, কমিক কনের সবচেয়ে উপভোগ্য অংশ ছিল অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সৃজনশীল ও বৈচিত্র্যময় কসপ্লে দেখা। কেউ মার্ভেলের সুপারহিরো ও ভিলেনের সাজে, কেউ ‘স্কুবি-ডু’, ‘সুপার মারিও’ বা অ্যানিমে চরিত্রে হাজির হন। অনেকে আবার প্রিয় চরিত্রের নাম লেখা টি-শার্ট কিংবা পিনযুক্ত ল্যানিয়ার্ড পরেও অনুষ্ঠানে অংশ নেন।
অন্যদিকে, ওয়াটারভ্লিয়েটের ১৬ বছর বয়সী পেইটিন ডেজারডিন নিজের তৈরি চরিত্র ‘ডাকি’-এর বেশে অনুষ্ঠানে অংশ নেন। সাদা পোশাক, মাটিতে ছোঁয়া সাদা ডানা, লম্বা ধাতব মুকুট, সাদা চোখের সাজ ও লিপস্টিক—সব মিলিয়ে তার চরিত্র ছিল অত্যন্ত আকর্ষণীয় ও জীবন্ত।
পেইটিন ছয় বছর আগে ‘ডাকি’ চরিত্রটি তৈরি করেন এবং এরপর থেকে তাকে কেন্দ্র করে বই লেখা, কার্টুন আঁকা ও অ্যানিমেটেড কাজ তৈরি করে আসছেন। তার চরিত্রটি একাধারে দেবদূত ও দানব, যে তার বিলুপ্তপ্রায় জাতিকে রক্ষা করার পথ খুঁজছে।
তিনি বলেন, “আমি সবসময়ই অ্যানিমে ও অ্যানিমেশনের বড় ভক্ত। নিজের চরিত্র তৈরি করতে পারা আমার জন্য দারুণ আনন্দের বিষয়।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে  আগুনে আটকে পড়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মিশিগানে পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে  আগুনে আটকে পড়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু