আমেরিকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা
আহ্বায়ক কমিটি গঠন,পরবর্তী সভা ৩১ মে

মিশিগানে বাংলাদেশি আইনজীবীদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:২৭:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:২৭:১১ পূর্বাহ্ন
মিশিগানে বাংলাদেশি আইনজীবীদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ওয়ারেন, ১৮ মে : মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি অ্যাডভোকেটদের সমন্বয়ে এক পরিচিতি ও আলোচনা সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।
ওয়ারেন সিটির আল-শাহী রেস্টুরেন্টে বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং সঞ্চালনা করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিম।
সভায় আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ লালা, সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ কাউসার আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ আজিব উদ্দিন, অ্যাডভোকেট এ.টি.এম শামসুল হাসান বাবর, অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মইনুল, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাছুম, অ্যাডভোকেট শামস মোহাম্মদ নাবিদ নোমান, অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট হোসেন আহমদ সেলিম, অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন, অ্যাডভোকেট দীপক চৌধুরীসহ আরও অনেকে।
দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা শেষে অংশগ্রহণকারীরা মিশিগানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন ও ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য একটি সাংগঠনিক কাঠামোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এর পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ লালা এবং অ্যাডভোকেট আব্দুর রহিমকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজম মাছুম, অ্যাডভোকেট দীপক চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন ও অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মইনুলকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় মরহুম অ্যাডভোকেট সুলতানুজ্জামান এবং সিলেট জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া আগামী ৩১ মে রোববার বিকেল ৫টায় ওয়ারেন সিটির আল-শাহী রেস্টুরেন্টে আরও বর্ধিত পরিসরে পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মিশিগানে বসবাসরত সকল বাংলাদেশি অ্যাডভোকেটকে পরবর্তী সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

সিলেটে পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু