আমেরিকা , সোমবার, ১৮ মে ২০২৬ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের সভা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১০:৩৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১০:৩৯:৩২ পূর্বাহ্ন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের সভা
হ্যামট্রাম্যাক, ১৮ মে : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও গণমানুষের নেত্রী শেখ হাসিনা’র ৪৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক আলোচনা সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে।
হ্যামট্রাম্যাকের জয়বাংলা ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি সৈয়দ সালেক আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ ইয়াহিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণাঞ্চলের সহ-সভাপতি সালাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাবেদ সিরাজ, মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহীদুর রহমান চৌধুরী জাবেদ, মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাছিত, মিশিগান স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাবুল হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, আওয়ামী লীগ নেতা শাহ সেবুল, আমিনুল ইসলাম তুষার, মিশিগান স্টেট যুবলীগের সহ-সভাপতি মো. মোমিন হোসাইন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা খোকন আহমেদ, আফজাল হোসেন ও লিটন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মিশিগান স্টেট যুবলীগের প্রচার সম্পাদক তাহমিদ খান, উপ-প্রচার সম্পাদক মিলাক মার্চেন্ট, ক্রীড়া সম্পাদক রাজ রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ আহমদ চৌধুরী, ত্রাণ সম্পাদক কামরুল হক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আহমদ আলী গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন, সহ-সম্পাদক আহমেদ আল সুফিয়ান, দোলন আহমদ ও মো. আনোয়ার হুসেন। এছাড়া ছাত্রলীগ নেতা রেজাউল হাসান, জিসান আহমেদ ও ফাহাদ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও অগ্রযাত্রায় তাঁর নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে