আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

আটলান্টিক সিটিতে বিএএসজের  উদ্যোগে ঈদ বাজার অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০২:২৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০২:২৫:২৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের  উদ্যোগে ঈদ বাজার অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ২০ মে : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ঈদ বাজার অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে মংগলবার (১৯ মে) এই ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে) ঈদ বাজারের আয়োজন করে।
ঈদুল আজহার আগে অনুষ্ঠিত এ ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, অলংকার, খেলনা ইত্যাদি বিক্রি হয়েছে ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের ছোঁয়া দিতেই এ প্রয়াস।’
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা জানান, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এ ঈদ বাজারে যে সাড়া পেয়েছেন, তা ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ বাজার আয়োজনের অনুপ্রেরণা জোগাচ্ছে।’
বিভিন্ন শহর থেকে ঈদ বাজারে আসা প্রবাসী বাংলাদেশিরা জানান, দেশি ও বিদেশি আধুনিক পোশাক এবং গয়না পেয়ে তারা খুবই আনন্দিত। বিদেশের মাটিতে এমন সুন্দর আয়োজনের জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান।
ঈদ বাজার আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাকির হোসেন, প্রধান সমন্বয়ক মাহমুদ শাহ ও প্রধান পৃষ্ঠপোষক রওশনউদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে ঈদ বাজার সম্পন্ন হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন