আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মিশিগানে পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে  আগুনে আটকে পড়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০২:২৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০২:২৮:১১ পূর্বাহ্ন
মিশিগানে পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে  আগুনে আটকে পড়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
ক্যান্টন টাউনশিপ, ২০ মে : কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ভোরে নিজের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্যান্টন টাউনশিপের ৪৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ক্যান্টন জননিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি তাঁর পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে সম্ভবত বাড়ির ভেতরেই থেকে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ল্যান্সেলট এলাকার ৪৩০০০ ব্লকের ওই বাড়ির গ্যারেজে রাত প্রায় ১টার দিকে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা দেখতে পান, বাড়ির অন্য দুই প্রাপ্তবয়স্ক বাসিন্দা ইতোমধ্যেই নিরাপদে বেরিয়ে এসেছেন।
তৃতীয় বাসিন্দাটি তখনো ভেতরে অবস্থান করছিলেন। উদ্ধারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁকে শেষবার দোতলার একটি শোবার ঘরে দেখা গিয়েছিল বলে ধারণা করা হয়। শহরের দমকল কর্মকর্তারা জানান, তাৎক্ষণিকভাবে মই স্থাপন করে দোতলায় উদ্ধার অভিযান শুরু করা হলেও প্রথমে নির্দিষ্ট কক্ষে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির বিন্যাস সম্পর্কে হালনাগাদ তথ্যের ভিত্তিতে অন্য দিক থেকেও তল্লাশি চালানো হয়, তবে তখনও তাঁর সন্ধান মেলেনি।
দমকল বিভাগ জানায়, আগুন নেভানোর সময় নিচতলা ও বেসমেন্টে তল্লাশি চলার মধ্যেই গ্যারেজের ওপরের অংশে আংশিক ধসের ঘটনা ঘটে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর পুনরায় তল্লাশি চালালে গ্যারেজের ওপরের ধসে পড়া অংশের নিকটবর্তী একটি ঘর থেকে ৪৪ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পোষা প্রাণীটির বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। কর্তৃপক্ষ এ ঘটনায় আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
দমকল কর্মকর্তারা বলেন, “নিহত ব্যক্তির পরিবার এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২