আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

বিশ্বজুড়ে তিন আন্তর্জাতিক বাংলা বইমেলায় যাচ্ছে অভ্র প্রকাশন

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০২:১২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০২:১২:৫২ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে তিন আন্তর্জাতিক বাংলা বইমেলায় যাচ্ছে অভ্র প্রকাশন
ঢাকা, ২১ মে : বাংলা ভাষা ও সাহিত্যের আন্তর্জাতিক বিস্তারে নতুন উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক বাংলা বইমেলায় অংশ নিচ্ছে অভ্র প্রকাশন। প্রবাসী বাংলা পাঠকদের কাছে দেশের সাহিত্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি তাদের নতুন ও জনপ্রিয় প্রকাশনা নিয়ে হাজির হবে এসব আয়োজনে।
জানা গেছে, ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা, ২০তম টরন্টো বাংলা বইমেলা এবং চতুর্দশ বাংলাদেশ বইমেলা, লন্ডনে অংশ নেবে অভ্র প্রকাশন।
আগামী ২২ থেকে ২৫ মে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হবে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এছাড়া ৩০ ও ৩১ মে কানাডার টরন্টোতে জেইন সোসাইটি অব টরন্টোতে অনুষ্ঠিত হবে ২০তম বাংলা বইমেলা। আর ২৭ ও ২৮ জুন লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে চতুর্দশ বাংলাদেশ বইমেলা।
প্রকাশনা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাংলা বইমেলাগুলো প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব মেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রবাসী পাঠকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, তাদের পাঠরুচি অনুধাবন এবং বৈশ্বিক পাঠকবাজারে বাংলা বইয়ের অবস্থান আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য।
প্রকাশনা সংস্থাটির নির্বাহী প্রধান অপূর্ব শর্মা বলেন, আন্তর্জাতিক বাংলা বইমেলাগুলো শুধু বই বিক্রির স্থান নয়, বরং প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলা। নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য পৌঁছে দেওয়া এবং মাতৃভাষার প্রতি অনুরাগ সৃষ্টি করাই তাদের অন্যতম উদ্দেশ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলা বইয়ের প্রচার-প্রসারে অভ্র প্রকাশনের এবারের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দত্তক পরিবারের অপেক্ষায় ১২ বছরের লাইলা

দত্তক পরিবারের অপেক্ষায় ১২ বছরের লাইলা