আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১২:৩৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১২:৩৫:২৪ অপরাহ্ন
টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’
গতকাল বুধবার ট্রয়ের সান মারিনো ক্লাবে অনুষ্ঠিত ‘সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্টস’-এর ডেট্রয়েট শাখার পুরস্কার বিতরণী ভোজসভায় বাম দিক থেকে উপস্থিত রয়েছেন—সম্পাদক ও প্রকাশক গ্যারি মাইলস; প্রতিবেদক ক্যান্ডিস উইলিয়ামস, জেনিফার পিনোলে, টনি পল, জেনিফার চেম্বার্স ও অ্যান স্নাবস; ডিজাইনার ডায়ানা ম্যাকনারি; মেট্রো সম্পাদক রিচার্ড বার এবং ব্যবস্থাপনা সম্পাদক কেভিন জে. হার্ডি।

ডেট্রয়েট, ২১ মে : যুক্তরাষ্ট্রের সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্টস-এর ডেট্রয়েট শাখা আয়োজিত ‘২০২৬ এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ডস’-এ ২০২৫ সালের সাংবাদিকতায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 'দ্য ডেট্রয়েট নিউজ' ১৫টি বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। বুধবার রাতে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।
প্রতিবেদন বা রিপোর্টিং বিভাগে প্রথম স্থান অর্জনকারীদের মধ্যে ছিলেন—ব্রেকিং ও স্পট নিউজের জন্য জেনিফার চেম্বার্স, জর্জ হান্টার, রবার্ট স্নেল, জ্যাকব কারা এবং আয়া ফায়াদ।
অটোমোবাইল বিষয়ক প্রতিবেদনের জন্য সম্মাননা পান ব্রিয়ানা নোবল; শিক্ষা বিষয়ক প্রতিবেদনের জন্য ক্রেইগ মগার; খাদ্য বিষয়ক প্রতিবেদনের জন্য মেলোডি বেটেন্স; আর ‘ওপেন গভর্নমেন্ট’ ও ভোক্তা-তদারকি প্রতিবেদনের জন্য যৌথভাবে পুরস্কৃত হন বেথ লেব্লাঙ্ক ও ক্রেইগ মগার। ক্রীড়া প্রতিবেদনের জন্য প্রথম স্থান অর্জন করেন টনি পল।
সম্পাদকীয় রচনায় প্রথম স্থান অর্জন করেছেন নোলান ফিনলে, ক্যাটলিন বাস এবং নিকোল কুক। কলাম লেখার জন্য একই সম্মাননা পান ড্যানিয়েল হাউজ।
এছাড়া ফিচার ফটোগ্রাফির জন্য অ্যান্ডি মরিসন, ক্রীড়া ফটোগ্রাফির জন্য ডেভিড গুরালনিক; এবং ক্রীড়া ভিডিওগ্রাফির জন্য কেটি কিলডি; প্রথম স্থান অর্জন করেন।
শিরোনাম রচনার জন্য সম্মাননা পান স্টিভ উইলকিনসন। প্রথম পৃষ্ঠার নকশার জন্য পুরস্কৃত হন জেমস হলার ও জেনা বার্নার আর ভেতরের পৃষ্ঠা ও ক্রীড়া পৃষ্ঠার নকশার জন্য সম্মাননা অর্জন করেন জেমস হলার।
Source & Photo: http://detroitnews.com

উল্লেখ্য, এই অর্জনের মাত্র এক মাস আগে মিশিগান প্রেস অ্যাসোসিয়েশন'  দ্য ডেট্রয়েট নিউজকে ‘বর্ষসেরা সংবাদপত্র’ হিসেবে ঘোষণা করেছিল। টানা চতুর্থবারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে পত্রিকাটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল