আমেরিকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১২:৩৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১২:৩৯:০২ অপরাহ্ন
ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু
ডেট্রয়েট, ২১ মে : ডেট্রয়েট শহরে পৃথক দুটি গাড়ির ভেতর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে ডেট্রয়েট পুলিশ। বুধবার সংঘটিত এ ঘটনায় একটি গাড়ির পেছনের আসনে এক মাস বয়সী একটি শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টা ৪৯ মিনিটের দিকে ‘শটস্পটার’ প্রযুক্তির মাধ্যমে গুলির শব্দ শনাক্ত হওয়ার পর কর্মকর্তারা সতর্কবার্তা পান। ‘শটস্পটার’ হলো এমন একটি প্রযুক্তি, যা নজরদারির আওতাধীন এলাকায় গুলির শব্দ শনাক্ত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ব্যবহার করে।
প্রযুক্তিটির মাধ্যমে ম্যাককিনি স্ট্রিটের ৯৬০০ ব্লক এলাকায় প্রথমে দ্রুত পরপর নয়টি এবং পরে আরও তিনটি গুলির শব্দ শনাক্ত হয়। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলাদা দুটি গাড়ির ভেতর দুই ব্যক্তির মরদেহ দেখতে পায়।
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডেট্রয়েট পুলিশের ৯ম প্রিসিন্টের কমান্ডার জন স্বেক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি হেঁটে এসে কাছ থেকে গুলি চালিয়েছে।” তিনি আরও জানান, ঘটনাস্থলে গুলির খোসার অবস্থান দেখে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক।
বুধবার রাত পর্যন্ত পুলিশ নিহত দুই ব্যক্তি এবং উদ্ধার হওয়া শিশুটির পরিচয় শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছিল। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন