আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জমকালো আয়োজনে বিএমজেএ সিলেটের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১১:৪১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১১:৪১:১৬ পূর্বাহ্ন
জমকালো আয়োজনে বিএমজেএ সিলেটের ‘ফ্যামিলি ডে’ উদযাপিত
সিলেট, ২২ মে :  জমকালো আয়োজন ও সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ‘ফ্যামিলি ডে-২০২৬’। শুক্রবার (২২ মে) দক্ষিণ সুরমার সিলাম মাঝপাড়াস্থ ‘রাজপ্রাঙ্গন রিসোর্ট এন্ড পার্টি সেন্টারে’ দিনব্যাপী এই পারিবারিক উৎসব উদযাপিত হয়। আনন্দঘন এই আয়োজনে বক্তারা বলেন, বর্তমান যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা দেশ ও জাতির উন্নয়নে অত্যন্ত সহায়ক এবং বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। দিনব্যাপী এই উৎসবের কর্মসূচিতে ছিল এসোসিয়েশনের সদস্যদের পরিবারের মধ্যকার ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র।
বিএমজেএ ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহবায়ক এএইচ আরিফের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতা অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দৈনিক সিলেটের সংবাদ’র সম্পাদক ও প্রকাশক পারভীন বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।
অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সাধারণ মানুষের কাছে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে দারুণ কাজ করছে। সাংবাদিকতার এই আধুনিক ধারাকে এগিয়ে নিতে আগামী দিনে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্যামিলি ডে উদযাপন কমিটির সদস্য সচিব রত্না আহমদ তামান্না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রাজু আহমদ, শাহ মো. কয়েস আহমদ, মো. নুরুল ইসলাম, আনিতা সিনহা, যুবদল নেতা মিনার হোসেন লিটন।
পারিবারিক এই উৎসবকে সফল করতে বিভিন্ন উপকমিটি নিরলসভাবে কাজ করে। খেলাধুলা পরিচালনা করেন ক্রীড়া উপকমিটির আহবায়ক রুবেল আহমদ এবং সদস্য শাহীন আহমদ, বাবর জোয়ারদার, তৌফিকুর রহমান হাবিব ও আব্দুল মাজিদ চৌধুরী। অন্যদিকে, সাংস্কৃতিক ও আপ্যায়ন উপকমিটির দায়িত্বে থেকে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন সুলেমান সুহেল, আশরাফুর ইসলাম, কৃতিশ তালুকদার ও শাহীন আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আব্দুল খালিক, ফারহান আহমদ চৌধুরী, জাবেদ এমরান, জাকির হোসেন দিপু, ফাহিম আহমদ, জাহিদ আহমদ, সৈয়দ রাসেল, সাইদুর রহমান উৎফল বড়ুয়া, ঈষা তালুকদার, আশিকুর রহমান রানা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন অনামিকা অনু, সুপ্রিয়া দে। এসোসিয়েশনের সদস্য দিনশেষে এক আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং নৈশভোজের মাধ্যমে আনন্দের এই আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল