আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু

ভোরে মসজিদে ছিলেন বাবা, ঘরে  শিশু কন্যাকে হত্যা করলেন মা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১১:৪২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১১:৪২:১৫ পূর্বাহ্ন
ভোরে মসজিদে ছিলেন বাবা, ঘরে  শিশু কন্যাকে হত্যা করলেন মা
সিলেট, ২২ মে : সিলেট সদরে নিজের শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) ভোর পাঁচটার দিকে সদর উপজেলার কালারুকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা (১ বছর ৮ মাস) কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে আমীর আলী ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এ সময় ঘরের ভেতরে বটি দা দিয়ে শিশুটির গলা কেটে হত্যা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সুবিনা বেগমকে আটক করে থানায় নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব। তিনি জানান, শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে

ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে