আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১১:৪৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১১:৪৫:২৯ পূর্বাহ্ন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত
সিলেট, ২২ মে : নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ক্বীনব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইমন আচার্য্য র‍্যাব-৯ ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ক্বীনব্রিজ এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবী ও কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় ক্বীনব্রিজসংলগ্ন বন বিভাগের গেটের সামনে সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্য ইমন আচার্য পুলিশের ধাওয়া খাওয়া মাদকাসক্ত ও কথিত ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পিকে আটকানোর চেষ্টা করেন।
একপর্যায়ে বাপ্পি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইমনের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা ইমনকে দ্রুত  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বেলা দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ইমন সিভিল ড্রেসে দায়িত্ব পালন করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় গোপন অভিযানে সাদা পোশাকে দায়িত্ব পালন করে থাকেন। এ ঘটনায় অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সিলেটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত র‍্যাব সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন