আমেরিকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১

সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০১:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০১:১৩:৪৬ অপরাহ্ন
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা
ছবিতে স্পিরিট প্লাজায় দর্শনার্থীবৃন্দ/City Of Detroit

ডেট্রয়েট, ২৪ মে : ছয় মাসেরও বেশি সময় ধরে সংস্কার ও নির্মাণকাজ চলার পর গতকাল শনিবার পুনরায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ডেট্রয়েট ডাউনটাউনের জনপ্রিয় স্পিরিট প্লাজা।
স্পিরিট প্লাজার এই নবায়ন প্রকল্পের মাধ্যমে প্লাজাটিকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পরিবারবান্ধব করে গড়ে তোলা হয়েছে। মহিমান্বিত ডেট্রয়েট স্পিরিট স্ট্যাচুর সংলগ্ন এই উন্মুক্ত স্থানে এখন রয়েছে শিশুদের জন্য বহু-স্তরবিশিষ্ট খেলার টাওয়ার, একটি নতুন স্থায়ী মঞ্চ, গাছপালা ও সবুজায়নের ব্যবস্থা, বাড়তি ছায়াযুক্ত বসার স্থান, ঘাসের লন এবং নতুন টেবিল ও আসনব্যবস্থা।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্লাজার মূল নকশার বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই এতে আরও স্থায়ী ও ব্যবহারবান্ধব অবকাঠামো যুক্ত করা হয়েছে। প্রায় ২৯ লাখ ডলারের এই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছিল গত অক্টোবর মাসে।
ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড বলেন, “স্পিরিট প্লাজা ডেট্রয়েটের সকল বাসিন্দার জন্য একটি উন্মুক্ত মিলনস্থল—হোক তা দুপুরের খাবার উপভোগ করা, বিভিন্ন আয়োজন ও কার্যক্রমে অংশ নেওয়া কিংবা কোনো সামাজিক ইস্যুতে একসঙ্গে সমর্থন প্রকাশ করা। নতুন নকশা ও আধুনিক সুযোগ-সুবিধা এই স্থানটিকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও প্রাণবন্ত গন্তব্যে পরিণত করবে।”
২০১৭ সালে ডাউনটাউনের লার্নেড স্ট্রিট ও ইস্ট জেফারসনের মাঝামাঝি উডওয়ার্ড অ্যাভিনিউয়ের  একটি অংশের পরিবর্তে অস্থায়ীভাবে গড়ে তোলা হয়েছিল এই প্লাজা। পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে এটি ডেট্রয়েটবাসীর জনপ্রিয় গ্রীষ্মকালীন মিলনস্থলে পরিণত হয়েছে। এখানে নিয়মিত আয়োজন করা হয় “ডান্সিং ইন দ্য ‘ডি’”, যোগব্যায়াম ক্লাসসহ নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান।
ডেট্রয়েট সিটির জেনারেল সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক ক্রিস্টাল পারকিন্স পূর্বে দ্য নিউজ-কে বলেন, “এখন এখানে আমরা পতাকা উত্তোলন অনুষ্ঠান, বক্তব্য প্রদানসহ আরও নানা আয়োজন করছি। তাই আমরা নিশ্চিত করতে চেয়েছি, স্থানটি যেন বর্তমান ব্যবহারের জন্য আরও কার্যকর ও উপযোগী হয়।”
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৬ জুন এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নবায়নকৃত প্লাজাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে ৪৬ ক্যাটাগরিতে সেরাদের স্বীকৃতি দিল এশিয়ান কারি অ্যাওয়ার্ডস

যুক্তরাজ্যে ৪৬ ক্যাটাগরিতে সেরাদের স্বীকৃতি দিল এশিয়ান কারি অ্যাওয়ার্ডস