আমেরিকা , সোমবার, ২৫ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ প্রযুক্তির পথে বাংলাদেশি  তরুণ প্রতিভা জাকির উজ্জ্বল অর্জন ডেট্রয়েটে ‘টিন টেকওভার’ সহিংসতা, দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন ক্র্যাটম বিক্রি নিষিদ্ধ স্টার্লিং হাইটসে, ৬-১ ভোটে পাস সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ

পুনাক, এসএমপি সিলেটের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১১:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১১:০৪:০৫ অপরাহ্ন
পুনাক, এসএমপি সিলেটের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
সিলেট, ২৪ মে : পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর উদ্যোগে গতকাল শনিবার (২৩ মে) বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা। তিনি তাঁর বক্তব্যে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতিমনা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে কবিতা আবৃত্তি, গান, ছড়া ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে। উপস্থিত অতিথিরা তাদের পরিবেশনা উপভোগ করেন এবং উৎসাহ প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সাংস্কৃতিক সম্পাদিকা পূজা দাশ রায়, পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন