আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘টিন টেকওভার’ সহিংসতা, দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন ক্র্যাটম বিক্রি নিষিদ্ধ স্টার্লিং হাইটসে, ৬-১ ভোটে পাস সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১১:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১১:০৫:০৪ অপরাহ্ন
সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
সিলেট, ২৪ মে : সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহানগরীর বন্দরবাজার এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপন, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে তিনি এই ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, যানজট নিরসন এবং ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য ওয়াশরুমসহ উন্নত কর্ম ও বিশ্রাম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। তিনি এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরবর্তীতে পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং কাজীরবাজার পশুরহাট আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় এসএমপির উচ্চপদস্থ কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন