আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

প্রেম, বিদ্রোহ ও মানবতার কবি নজরুলের জন্মদিন আজ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০১:৪১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০১:৪১:৪৭ পূর্বাহ্ন
প্রেম, বিদ্রোহ ও মানবতার কবি নজরুলের জন্মদিন আজ
ওয়ারেন, ২৫ মে : ‘কেন আসিলে ভালোবাসিলে দিলে না ধরা জীবনে যদি…’—ব্যর্থ প্রেম ও বিরহের এই করুণ সুর আজও বাংলা সাহিত্যে গভীর আবেগের অনুরণন সৃষ্টি করে। আজ ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্যে যিনি একাধারে বিদ্রোহ, প্রেম ও মানবতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত, সেই কবিকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলা ভাষাভাষী মানুষ।
‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাত নজরুল একদিকে যেমন অন্যায় ও শোষণের বিরুদ্ধে বজ্রকণ্ঠে উচ্চারণ করেছেন প্রতিবাদ, তেমনি প্রেম ও বেদনার কবিতায় প্রকাশ করেছেন মানব হৃদয়ের কোমলতম অনুভূতি। তাঁর সৃষ্টি করা অসংখ্য কবিতা ও প্রায় তিন হাজার গান বাংলা সাহিত্য ও সংগীতকে সমৃদ্ধ করেছে, যা আজ ‘নজরুলসংগীত’ নামে পরিচিত।
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। শৈশব থেকেই সংগ্রামমুখর জীবনের মধ্য দিয়ে তিনি বেড়ে ওঠেন। ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন।
১৯২২ সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য তিনি ব্রিটিশ শাসনের রোষানলে পড়েন ও কারাবরণ করেন। তবে দমন-পীড়নও তাঁর কলম থামাতে পারেনি।
সাহিত্য, সংগীত ও চলচ্চিত্র সব ক্ষেত্রেই নজরুলের ছিল অনন্য অবদান। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক দৃঢ় কণ্ঠস্বর, যাঁর লেখনী শোষিত ও বঞ্চিত মানুষের মুক্তির অনুপ্রেরণা হয়ে উঠেছে।
১৯৭২ সালে তাঁকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়। তবে শারীরিকভাবে না থাকলেও তাঁর সৃষ্টি আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে- প্রেমে, প্রতিবাদে ও মানবতায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন