আমেরিকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

ইমন আচার্য্য হত্যাসহ নারী-শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১১:২৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১১:২৬:৪৪ পূর্বাহ্ন
ইমন আচার্য্য হত্যাসহ নারী-শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন
সিলেট, ২৫ মে ॥ সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র‌্যাব সদস্য ইমন আচার্য নিহত হওয়া এবং হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানববন্ধন করেছে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’। একই সঙ্গে ধর্ষক ও পেডোফাইলদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত এবং দেশের মা-বোনদের নিরাপত্তা জোরদারের দাবিও জানানো হয়। সোমবার (২৫ মে) বাদ আছর ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ওলামায়ে কেরাম ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সিলেট ফাউন্ডেশনের  উপদেষ্টা মুফতি ফয়জুল হক জালালাবাদী এর সভাপতিত্বে ও মওলানা হুসাইন আহমদ ও কামাল আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী, মাওলানা আসলাম রাহমানী, সাংবাদিক উৎফল বড়ুয়া, সিলেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান মওলানা হুসাইন আহমদ মাদানি, উপদেষ্টা মওলানা রফিকুল ইসলাম, দুনীতি মুক্তকরণ বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট ফাউন্ডেশনের উপদেষ্টা হাফিজ হাবিব আহমদ, কেন্দ্রীয় সদস্য কবি কামাল আহমদ, সিলেট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মওলানা খায়রুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মির নাজিম উদ্দীন, রুবেল আহমদ, মোহাম্মদ মামুন আহমদ, মওলানা তাজুল ইসলাম, হবিগঞ্জ জেলা সভাপতি মওলানা জালালউদ্দিন জালালী, সিলেট ফাউন্ডেশন কেন্দ্রীয় সদস্য মো. ময়না মিয়া, সিলেট ফাউন্ডেশন মহানগর সভাপতি মওলানা মনিরুজ্জামান, কাজি শরিফ আহমদ, সোহেল আহমদ, ইমরান আহমদ, কুদ্দুস মিয়া,সরুয়ার আহমদ চৌধুরী, মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আজকে মা-বোন ও শিশুরা নিজেদের ঘরেও নিরাপদ নয়। রামিসা ও ফাহিমার মতো নিষ্পাপ শিশুদের ধর্ষণ ও হত্যাকারীরা মানবতার শত্রু এবং সমাজের কলঙ্ক। তাদের কোনো মানবাধিকার থাকতে পারে না বলে মন্তব্য করে বক্তারা বলেন, এসব পেডোফাইল ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড (ফাঁসি) নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তা কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন, সিলেটে প্রকাশ্য দিবালোকে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যার ঘটনা প্রমাণ করে অপরাধীদের দুঃসাহস চরমে পৌঁছেছে। তারা বলেন, এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সমাজে নৈরাজ্য আরও বাড়বে। অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করারও আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন